Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

নাশতার টেবিলেও কেউ টের পাননি অবসর নেবেন মুশফিক

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১৫:৫১
শেয়ার করুন:
নাশতার টেবিলেও কেউ টের পাননি অবসর নেবেন মুশফিক

সকালের নাশতার টেবিলে প্রতিদিনই পাশাপাশি বসতেন দুজন। হাসি-ঠাট্টা, আড্ডা আর সফরের দৈনন্দিন রুটিনে কখনোই মনে হয়নি, ক্যারিয়ারের শেষ অধ্যায়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। অথচ পোর্ট এলিজাবেথ বিমানবন্দরে পা রাখার পরই সংবাদমাধ্যমের খবরে নাফিস ইকবাল জানতে পারেন—আগামী বছরের ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন মুশফিকুর রহিম।

বিসিবির বোর্ড সভা শেষে গতকাল শনিবার সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের এই ঘোষণা দেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। দক্ষিণ আফ্রিকা সফরে দলের সঙ্গে থাকলেও নিজের বিদায়ের এই সিদ্ধান্তের কথা সতীর্থ কিংবা টিম ম্যানেজমেন্টের কাউকে জানাননি মুশফিক।

আরও পড়ুন

আসুন ভালো মানুষ হই, বিনয়ী থাকি, সদয় হই

২৯ নভেম্বর ২০২৬

টেস্ট সিরিজ শেষে ওয়ানডে সিরিজের জন্য পোর্ট এলিজাবেথে পৌঁছানোর পর সাংবাদিকদের সামনে অবাক বিস্ময় ও আবেগের মিশেলেই কথা বলেন জাতীয় দলের ম্যানেজার নাফিস। তাঁর কথায়, ‘আমি ওই নিউজে দেখলাম যেটা, ওইভাবে কথা হয়নি। সো আমার মনে হয় বোর্ড প্রেসিডেন্ট এটার ঘোষণা দিয়েছে।’ সফরে মুশফিক এমন কোনো ইঙ্গিত দিয়েছিলেন কি না—এমন প্রশ্নে নাফিস বলেন, ‘না, এরকম কোনো কিছু আমার সঙ্গে শেয়ার করেনি।’

তাইজুল ইসলাম ও মুমিনুল হকের সঙ্গে সকালের নাশতার সেই নিয়মিত আড্ডাতেও যে কোনো অস্বাভাবিকতা ছিল না, তা জোর দিয়েই জানান নাফিস। তিনি বলেন, ‘ও সব সময়ই আমার সকালের নাশতার সঙ্গী ছিল। আমরা কয়েকজন একটু আগেভাগে নাশতা করি; ও, তাইজুল, মুমিনুল—আমরা একসঙ্গে থাকতাম। আমাদের যেভাবে রুটিন ছিল, যতদিন একসঙ্গে ছিলাম সেভাবেই সব চলছিল। সবকিছুই বেশ স্বাভাবিক ছিল। হাসি-ঠাট্টা, আলাপ-আলোচনা যা হওয়ার, মাঠের বাইরের যেসব কর্মকাণ্ড থাকে, সবই স্বাভাবিক ছিল।’

আরও পড়ুন

এক নজরে মুশফিকের টেস্ট ক্যারিয়ার

২৮ নভেম্বর ২০২৬

২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষেই নাফিস ইকবালের সঙ্গে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের। সতীর্থের বিদায়ে নাফিস আরও যোগ করেন, ‘আমরা আবেগপ্রবণ জাতি। যেকোনো বিদায়ই তো স্বাভাবিক, একটু আবেগ কাজ করে। দেশের জন্য সে অনেক কিছু দিয়েছে। সে যে নিবেদন ও দৃঢ়প্রতিজ্ঞার উদাহরণ তৈরি করে গেছে, তা বাংলাদেশ ক্রিকেটে সব সময়ই থাকবে।’

মুশফিক এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ২০২২ সালে টি-টোয়েন্টি এবং ২০২৫ সালে ওয়ানডে ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলা এই তারকা তার প্রিয় ফরম্যাট টেস্টকে বিদায় জানাতে বোর্ড সভাপতি ও সাবেক সতীর্থ তামিম ইকবালের শরণাপন্ন হন। আগামী ১৪ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট দিয়েই বিদায় নিচ্ছেন ‘মি. ডিপেন্ডেবল’।

মুশফিকুর রহিমনাফিস ইকবালটেস্ট ক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে