Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

২১ বছরের ক্যারিয়ারে প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবেন মুশফিক

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১২:৪৪
২১ বছরের ক্যারিয়ারে প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবেন মুশফিক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে এই মুহূর্তে সবচেয়ে বর্ষীয়ান ক্রিকেটার মুশফিকুর রহিম। ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার তার। আশ্চর্যের বিষয় হলো, এই দীর্ঘ সময়ে কখনই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা হয়নি তার। হবে কী করে, বাংলাদেশই তো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ পেয়েছে ২৩ বছর পর! আগামী ১৩ আগস্ট ডারউইনের মারিয়ারা ক্রিকেট গ্রাউন্ডে মাঠে নামলেই ঘুচবে মুশফিকের আক্ষেপ।

৩৯ বছর বয়সী মুশফিক বাংলাদেশের ক্রিকেটের সোনালী প্রজন্মের ‘ফ্যাব ফাইভ’ বা সেরা পাঁচ ক্রিকেটারের অন্যতম। তার সমসাময়িক বাকি চার তারকা—মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে মাঠের ক্রিকেট থেকে দূরে সরে গেছেন। কিন্তু ফিটনেস আর পরিশ্রমের আদর্শ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা মুশফিক এখনো খেলে যাচ্ছেন টেস্ট ক্রিকেট।

আরও পড়ুন

জোড়া সেঞ্চুরির অপেক্ষায় পাকিস্তান

০৪ আগস্ট ২০২৬

ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় টাইগারদের প্রথম অনুশীলনেই মাঠে ঘাম ঝরাতে দেখা গেছে মুশফিককে। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে শতাধিক টেস্ট খেলা মুশফিক এই ফরম্যাটে ৩৯.১১ গড়ে ৬ হাজার ৮০৬ রান করেছেন। ১৪টি সেঞ্চুরি হাঁকিয়েছেন, যার মধ্যে তিনটি আবার ডাবল সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ২০১৭ সালে দুই ম্যাচে এক ফিফটিতে করেছিলেন ১৫৮ রান।

মিরপুরের সেই ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন মুশফিক। ওই ম্যাচ শেষে সংবাদমাধ্যমের কাছে মুশফিক আশা প্রকাশ করেছিলেন যে, অজিদের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ হয়তো খুব দ্রুতই আসবে। কিন্তু সেই সুযোগ আসতে সময় লাগল প্রায় এক দশক। ক্যারিয়ারের সায়াহ্নে এসে অবশেষে সেই অপূর্ণতা দূর হতে চলেছে মুশফিকের।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় ফুরফুরে মেজাজে বাংলাদেশের অনুশীলন

০৩ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়ার কন্ডিশন ও পেস আক্রমণ মোকাবিলায় নিজের প্রস্তুতিতে কোনো কমতি রাখছেন না এই অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার। প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের মতো বোলারদের ইনসুইং সামলানোর জন্য বিশেষ অনুশীলন করেছেন। এছাড়া অস্ট্রেলিয়ায় উইকেটের বাউন্স ও কন্ডিশন মাথায় রেখে কিছুটা হালকা ব্যাট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন, যাতে উইকেটের চারপাশ দিয়ে শট খেলতে সুবিধা হয়।

প্রধান নির্বাচক ও সাবেক বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশার মনে করেন, দীর্ঘ এই পরিশ্রমের দারুণ এক স্বীকৃতি পেতে চলেছেন মুশফিক। ‘ক্রিকবাজ’কে তিনি বলেন, ‘প্রতিটি টেস্ট ম্যাচই গুরুত্বপূর্ণ, সেটা জিম্বাবুয়ের বিপক্ষে হলেও। অস্ট্রেলিয়ার মাটিতে মুশফিকের হয়তো এটাই শেষ টেস্ট সিরিজ হতে যাচ্ছে। সে নিশ্চয়ই এই সিরিজে বিশেষ কিছু করার চেষ্টা করবে এবং সে এটা (অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা) ডিজার্ভ করে।’

মুশফিকুর রহিমবাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা