Agamir Somoy E-Paper
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ইংল্যান্ড সিরিজ

অস্ট্রেলিয়া দলে পরিবর্তনের ছড়াছড়ি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:৩১
শেয়ার করুন:
অস্ট্রেলিয়া দলে পরিবর্তনের ছড়াছড়ি

প্রতীকী ছবি

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজের জন্য দলে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তরুণ প্রতিভাদের সুযোগ দিয়ে সম্পূর্ণ নতুন আদলে গড়া হয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল। দক্ষিণ আফ্রিকা সফরের পর টেস্ট দলের তারকা বোলারদের বিশ্রামে পাঠানো এবং নতুন মুখদের প্রাধান্য দিয়ে ঘোষিত এই স্কোয়াড ক্রিকেট মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

আসন্ন ইংল্যান্ড সিরিজের দলে উদীয়মান পেসার মালি বেয়ার্ডম্যান, অল-রাউন্ডার জ্যাক এডওয়ার্ডস ও লিয়াম স্কটের মতো তরুণদের প্রথমবারের মতো সীমিত ওভারের দলে ডাকা হয়েছে। এছাড়া ব্যাটিং বিভাগে সুযোগ পেয়েছেন অলি পিক ও জেক ফ্রেজার-মাকগার্ক। উইকেটরক্ষক হিসেবে দলে রাখা হয়েছে লাচলান শ ও স্যাম হারপারকে। মিচেল মার্শের নেতৃত্বাধীন এই দল গঠনের মূল লক্ষ্য ২০২৭ সালের দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ।

আরও পড়ুন

উজবেকিস্তান সফরে বিশ্রামে রোনালদো

০২ নভেম্বর ২০২৬

ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তরুণদের নিয়ে দল গঠন প্রসঙ্গে প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘এই ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচগুলো বেশ কয়েকজন খেলোয়াড়কে অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণ করার দারুণ সুযোগ করে দেবে। সম্প্রতি জাতীয় দলের ট্যুরে সুযোগ পাওয়া এই তরুণরা আগের অভিজ্ঞতা থেকে নিজেদের খেলায় উন্নতি করেছে।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হারের পর ব্যস্ত আন্তর্জাতিক সূচি ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে দলের অভিজ্ঞ পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডকে এই সাদা বলের সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে ট্রাভিস হেড, অ্যালেক্স ক্যারি, ম্যাট রেনশ, জশ ইংলিস, কুপার কনিলি ও ক্যামেরন গ্রিন ওয়ানডে স্কোয়াডে থাকলেও টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না।

আরও পড়ুন

মেসির জাদুকরী গোল ও অ্যাসিস্টে মায়ামির নাটকীয় জয়

০২ নভেম্বর ২০২৬

আগামী ১৩ থেকে ১৮ নভেম্বর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং এরপর পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজের পরই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ এবং পরবর্তীতে ভারত সফরসহ ব্যস্ত এক সূচি পার করতে হবে অজিদের।

ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার স্কোয়াড

ওয়ানডে স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), হাভিয়ের বার্টলেট, মালি বেয়ার্ডম্যান, অ্যালেক্স ক্যারি, কুপার কনিলি, জ্যাক এডওয়ার্ডস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, অলি পিক, ম্যাট রেনশ, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।

টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), হাভিয়ের বার্টলেট, মালি বেয়ার্ডম্যান, নিখিল চৌধুরী, টিম ডেভিড, জোয়েল ডেভিস, জ্যাক এডওয়ার্ডস, নাথান এলিস, জেক ফ্রেজার-মাকগার্ক, স্যাম হারপার, স্পেন্সার জনসন, মিচ ওয়েন, লাচলান শ ও অ্যাডাম জাম্পা।

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    বদলে যাচ্ছে  জিয়া উদ্যান

    বদলে যাচ্ছে জিয়া উদ্যান

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    পোশাকশ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের মধ্যেই মজুরি বোর্ড গঠন

    পোশাকশ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের মধ্যেই মজুরি বোর্ড গঠন

    নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা

    নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা