Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

অস্ট্রেলিয়াকে চমকে দিতে চান জ্যোতি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ২১:৪৫
অস্ট্রেলিয়াকে চমকে দিতে চান জ্যোতি

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার কন্ডিশন এমনিতেই যেকোনো দলের জন্য কঠিন। এশিয়ার দলগুলোর জন্য চ্যালেঞ্জটা যেন আরও বেশি। ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি শক্তিশালী অজিদের বিপক্ষেও লড়তে হবে বাংলাদেশ নারী দলকে। ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিশ্বাস, সেরাটা দিলে স্বাগতিকদের চমকে দিতে পারবেন তারা।

আগামীকাল ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া-বাংলাদেশ। সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার কন্ডিশন নিয়ে বলতে গিয়ে অধিনায়ক নিগার বলেন, ‘এখানকার পরিস্থিতি বাংলাদেশের জন্য একেবারেই ভিন্ন। সেই চ্যালেঞ্জের কথা মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছে দল। ইতোমধ্যে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে দল, যা উইকেট ও কন্ডিশন সম্পর্কে ধারণা পেতে সাহায্য করেছে।‘

অধিনায়কের মতে, কন্ডিশনের পাশাপাশি ম্যাচে সাফল্যের জন্য মানসিকতাটাও গুরুত্বপূর্ণ, ‘আমরা সত্যিই চাই, পুরো দল হিসেবে খেলতে। আমরা বিশ্বাস করি, যখন আমরা দল হিসেবে এবং একটি ইউনিট হয়ে খেলি, তখন যেকোনো দলকেই চমকে দিতে পারি।’

দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় কোচিং করার অভিজ্ঞতা থাকা হেম্প দলের খেলোয়াড়দের উইকেটের ধরন এবং অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের সম্ভাব্য কৌশল সম্পর্কে ধারণা দিয়েছেন বলেই জানান অধিনায়ক, ‘তিনি আমাদের বোঝানোর চেষ্টা করেছেন। উইকেট কেমন হতে পারে, অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা কীভাবে আমাদের বিপক্ষে আক্রমণ করতে পারে। আমরা নেট সেশনে সেগুলো অনুশীলন করার চেষ্টা করছি।’

বেশ কিছুদিন ধরে ওয়ানডে না খেললেও ঘরের মাঠ কিংবা দেশের বাইরে ৫০ ওভারের ক্রিকেটে ভালো করার সামর্থ্য বাংলাদেশের আছে বলে মনে করেন অধিনায়ক, ‘আমার মনে হয়, এই ফরম্যাটেই আমরা সবচেয়ে ভালো খেলি। দেশের মাটিতে হোক কিংবা দেশের বাইরে, এই ফরম্যাটে আমাদের ভালো করার সামর্থ্য আছে। আমরা এখানে ইতিবাচক ক্রিকেট খেলতে চাই।’

অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা দল হলেও নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে নিয়ে অতিরিক্ত ভাবতে চান না বাংলাদেশের অধিনায়ক। নিজেদের পরিকল্পনা ও ইতিবাচক মানসিকতার ওপরই জোর দিচ্ছেন তিনি, ‘তারা বিশ্বের সেরা দল, এটা আমরা সবাই জানি। তবে তাদের বিপক্ষে আমরা কীভাবে খেলছি, আমাদের পদ্ধতিটা কেমন হচ্ছে, সেটার দিকেই বেশি নজর দিতে চাই। নির্দিষ্ট দিনগুলো খুব গুরুত্বপূর্ণ। আমাদের ইতিবাচক থাকতে হবে এবং তাদের বিপক্ষে ইতিবাচক মানসিকতা নিয়েই খেলতে হবে। আমরা অবশ্যই তাদের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে খেলব।’

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক