Agamir Somoy E-Paper
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে তাসলিমা
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ডেভিড ওয়ার্নার

কামিন্সরা লজ্জাজনক পারফরম্যান্স উপহার দিয়েছে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১৫:৫৩
শেয়ার করুন:
কামিন্সরা লজ্জাজনক পারফরম্যান্স উপহার দিয়েছে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে প্রথম ইনিংসে ১০০ রানের লিড নেওয়ার পরও ম্যাচ ও সিরিজ হাতছাড়া করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে মাত্র ১১১ রানে অলআউট হয়ে লজ্জাজনক হারের স্বাদ নেওয়ার পর প্যাট কামিন্স বাহিনিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। ফক্স ক্রিকেটে তিনি অজি ব্যাটারদের পারফরম্যান্সকে ‘আন-অস্ট্রেলিয়ান’ ও ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন।

ম্যাচে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দেওয়া ২৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল অস্ট্রেলিয়া। কিন্তু কাগিসো রাবাদা ও অফ স্পিনার সাইমন হারমারের দুর্দান্ত বোলিংয়ের সামনে তারা পাত্তাই পায়নি। মাত্র ১১১ রানে গুটিয়ে গিয়ে ৩ ম্যাচের টেস্ট সিরিজও হাতছাড়া করে অস্ট্রেলিয়া। ম্যাচে রাবাদা ৩টি উইকেট নিলেও মূল ধ্বংসযজ্ঞ চালান সাইমন হারমার। ২১.১ ওভারে মাত্র ১৬ রান ৬ উইকেট শিকার করেন এই প্রোটিয়া স্পিনার।

আরও পড়ুন

প্রতি রাতে কেঁদেছি, আঙুলটা আর কখনো সোজা হবে না

০১ নভেম্বর ২০২৬

ম্যাচ শেষে সাবেক অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নার চরম অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘এটা ভীষণ বাজে। একদমই আন-অস্ট্রেলিয়ান। দলে লড়াইয়ের বিন্দুমাত্র মানসিকতা নেই। এটি লজ্জাজনক। পুরো সিরিজজুড়েই ব্যাটাররা হতাশ করেছে। প্রথম টেস্টে ম্যাট রেনশ লড়াইয়ের মানসিকতা দেখিয়েছিল, তবে সামগ্রিকভাবে ব্যাটাররা অত্যন্ত লজ্জাজনক পারফরম্যান্স উপহার দিয়েছে।’

প্রথম ইনিংসে ৭৪ রান করা ম্যাট রেনশ দ্বিতীয় ইনিংসে কাগিসো রাবাদার বলে গোল্ডেন ডাক মারেন। কেপটাউনে রেনশের শট নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে ওয়ার্নার আরও বলেন, ‘রেনশ লেগ সাইডে বল ছেড়ে দিয়ে উইকেট বিলিয়ে এসেছে। এটি বলের লাইন বোঝার ব্যাপার, কিন্তু তারা এভাবেই খেলছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

আরও পড়ুন

যে কারণে মেসিকে ভোট দেননি মিসরীয় সাংবাদিক

০১ নভেম্বর ২০২৬

এই হারের ফলে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে নেমে গেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে অস্ট্রেলিয়াকে হারিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। অজি ব্যাটিং লাইনআপের এই ভরাডুবি নিয়ে এখন পুরো ক্রিকেট বিশ্বে চলছে তুমুল আলোচনা।

টেস্ট ক্রিকেটডেভিড ওয়ার্নার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    উত্তরের চিতাবাঘেরা ফিরতে চায়

    উত্তরের চিতাবাঘেরা ফিরতে চায়