আইপিএল থেকে সরে দাঁড়ালেন স্টার্ক

সংগৃহীত ছবি
কয়েক ঘণ্টা আগেই জানা গিয়েছিল, ব্যস্ত আন্তর্জাতিক সূচি থেকে বিশ্রাম পেতে এবারের আইপিএলে খেলবেন না ট্রাভিস হেড। এবার আইপিএল থেকে সরে দাঁড়ালেন তার সতীর্থ মিচেল স্টার্ক। সরে দাঁড়ানোর কারণ হিসেবে হেডের সেই অজুহাতের কথাই জানিয়েছেন এই পেসার।
স্টার্ককে ছেড়ে দিলে দিল্লী মিনি নিলামে আরও পৌনে ১২ কোটি রুপি বেশি নিয়ে নামবে। তবে স্টার্কের মাপের বোলার সরে দাঁড়ানোয় পরিকল্পনায় ধাক্কা লেগেছে দিল্লী ক্যাপিটালসের।
স্টার্ক জানিয়েছেন, তিনি অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির দিকেই মনোযোগ দিতে চান। এ কারণে আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে এখন ভরপুর ব্যস্ততা। সামনে আছে ওয়ানডে বিশ্বকাপও। আর এ কারণেই ওয়ার্কলোড নিয়ে বাড়তি ভাবনা ক্রিকেটারদের। সেই ভাবনা থেকেই হেড ও স্টার্ক আইপিএলের আগামী আসরে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।



