মর্নিং স্টার

কাউন্টিতে নিজের দ্বিতীয় ম্যাচে ল্যাংকাশায়ারের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের পেসার খালেদ আহমেদ ১৫.৫ ওভারে ৪২ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। তার বোলিং তোপে চা বিরতির আগে ১৬১ রানে গুটিয়ে গেছে ল্যাংকাশায়ার। ক্যান্টারবেরির সেন্ট লরেন্স গ্রাউন্ডে টস জিতে ফিল্ডিং নিয়েছিল কেন্ট। খালেদের প্রথম শিকার কিটন জেনিংস। পরের ওভারেই শূন্য রানে রকি ফ্লিনটফকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন খালেদ। ৩৭ রান করা ম্যাথু হার্টসকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন তিনি। ম্যাচের ৫৯তম ওভারে জোড়া আঘাত হানেন খালেদ। মাইকেল স্টানলি ও অ্যান্ডারসনকে পরপর দুই বলে ফিরিয়ে পূর্ণ করেন ফাইফার।



