জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়ার

আট বছর পর ওয়ানডে ক্রিকেটে ফিরলেন গ্রায়েম ক্রেমার। তবে ফেরার ম্যাচটা স্মরণীয় হয়নি তার। নিজের ৪০তম জন্মদিনের পরদিনই ওয়ানডেতে ফেরেন ক্রেমার। সর্বশেষ এই সংস্করণে খেলেছিলেন ২০১৮ সালের ২২ মার্চ আরব অমিরাতের বিপক্ষে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৪ বল খেলে করেছেন মাত্র ১ রান। বল হাতে ৯ ওভারে ৫৩ রানে নেন ২ উইকেট। হারের দুয়ারে থাকা অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত শেষের নাটকে ১ বল বাকি থাকতে ১ উইকেটে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল।
৫০ ওভারে ৮ উইকেটে ২৭১ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়ার নাথান এলিস ৫০ রানে ৩ উইকেট নেন। জবাবে জশ ইংলিস ১০২ বলে ১০৩ করে ফেরার পর জমে ওঠে ম্যাচ। ৪২তম ওভারে ৮ উইকেটে ২২৭ করা অস্ট্রেলিয়া দেখছিল হারের দুঃস্বপ্ন। শেষ পর্যন্ত নাথান এলিস ৪৪ বলে ৩৬ রানে অপরাজিত থেকে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় এনে দেন অস্ট্রেলিয়াকে।



