মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

আবু জায়েদ রাহী
জাতীয় দল থেকে আলোকবর্ষ দূরে আবু জায়েদ রাহী। সাদা বলের ক্রিকেটে ২০১৯ সালে আর টেস্টে সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন এই পেসার।
৩৩ বছর বয়সী সিলেটের এই ফাস্ট বোলার অবশ্য আলো ছড়াচ্ছেন ঘরোয়া ক্রিকেটে। জাতীয় লিগের শেষ রাউন্ডের ম্যাচে বরিশালের বিপক্ষে আরও একবার নিজের জাত চেনালেন তিনি।
প্রথম ইনিংসে ৪১ রানে ৫ উইকেট নিয়ে বরিশালকে গুটিয়ে দিয়েছিলেন ২২৮-এ। দ্বিতীয় ইনিংসেও রাহীর শিকার ৫ উইকেট। গতকাল ১০.৩ ওভারে ২৭ রানের নিলেন ৫ উইকেট।
সব মিলিয়ে ১১৯ ম্যাচের ক্যারিয়ারে প্রথমবার নিয়েছেন ১০ উইকেট। তাতে পা রেখেছেন ৩৫০ উইকেটের মাইলফলকেও।



