Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শুরুর সুবাস

৭ সারথি

এরশাদ দল গঠন করলে মন্ত্রিত্ব ছেড়ে দেন মুহিত

agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৬:৩৬
এরশাদ দল গঠন করলে মন্ত্রিত্ব ছেড়ে দেন মুহিত

আবুল মাল আবদুল মুহিত (২৫ জানুয়ারি ১৯৩৪ – ৩০ এপ্রিল ২০২২)

২০০৯-১০ অর্থবছর থেকে শুরু করে ২০১৮-১৯ পর্যন্ত টানা ১০ বাজেট পেশ করা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ছিলেন এক বৈচিত্র্যময় পরিচয়ের মানুষ। একাধারে একজন অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, কূটনীতিক, পরিবেশবিদ, আমলা, লেখক-গবেষক, ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা। জন্মেছিলেন সিলেট শহরের ধোপাদীঘির পাড়ে। ক্যালেন্ডারে পাতায় দিনটা ছিল ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি।

সিলেটের খ্যাতনামা রাজনৈতিক পরিবারের একজন হওয়ার সুবাদে কৈশোরেই মুহিতের রাজনীতিতে হাতেখড়ি। ১৯৪৮ সালে যোগ দেন প্রগতিশীল ছাত্ররাজনীতিতে। ভাষা আন্দোলনে ছিল সক্রিয় ভূমিকা। ১৯৪৯ সালে ম্যাট্রিক পাস করেন সিলেটের সরকারি পাইলট হাই স্কুল থেকে। আর আইএ পাস করেন ১৯৫১ সালে, সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ থেকে। এরপর শুরু উচ্চশিক্ষার যাত্রা।

ছিলেন কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের অন্যতম নেতা। একই সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হল ছাত্র সংসদের যুগ্ম সম্পাদকও (১৯৫২-৫৩) নির্বাচিত হন। ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণিতে প্রথম। ১৯৫৫ সালে একই বিষয়ে এমএ। এরপর অক্সফোর্ড ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক অর্থনীতির ওপর উচ্চতর ডিগ্রি।

তার ‘দূরদর্শী’ ভূমিকার কারণে বিশ্বমন্দার ধাক্কা সামলে উঠেছিল বাংলাদেশ

মুহিত ১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে (সিএসপি) যোগ দেওয়ার পর তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় সরকার, পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকার এবং পরে বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বাংলাদেশে ১৯৭২ সালে পরিকল্পনা সচিব এবং ১৯৭৭ সালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের বহিঃসম্পদ বিভাগে নিযুক্ত হন সচিব পদে।

স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নেন ১৯৮১ সালে। এরপর তৎকালীন এরশাদ সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী হিসেবে ১৯৮২-এর মার্চ থেকে ১৯৮৩ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে জেনারেল এরশাদ ক্ষমতা আঁকড়ে থাকার লক্ষ্যে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলে মুহিত স্বেচ্ছায় মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। পাড়ি জমান বিদেশে।

১৯৯০ সালে সামরিক শাসনের অবসান হলে জড়িত হন দেশের বিভিন্ন প্রগতিশীল, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে। ২০০৮-০৯ সালে বিশ্বমন্দার ফলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কা এসেছিল। সে সময় অর্থমন্ত্রী ছিলেন আবুল মাল আবদুল মুহিত। অনেকের মতে, তাঁর ‘বাস্তববাদী’ এবং ‘দূরদর্শী’ ভূমিকার কারণেই অভাবনীয় সাফল্য অর্জন করেছিল বাংলাদেশ।

আবুল মাল আবদুল মুহিত বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ, আইডিবি এবং জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে পরিবেশ আন্দোলনেরও পুরোধা আবুল মুহিত। বাপার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। ২০২২ সালের ৩০ এপ্রিল তিনি ঢাকায় মারা যান।

বাজেটরাজনীতিবিদকূটনীতিকভাষাসৈনিকশুরুর সুবাস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    advertiseadvertise