Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশেষ লেখা

আমার হৃদয়ে বাঁচো

টাপুর টুপুর মনে পড়ে

ইরাজ আহমেদ
ইরাজ আহমেদ
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৮:২৬
শেয়ার করুন:
টাপুর টুপুর মনে পড়ে

ইরাজ আহমেদ। স্কেচ: আগামীর সময়

যে সময়ের কথা লিখছি তখনও আমাদের ছাপাখানার গল্প এত এত প্রযুক্তি, এত কুশলী আঁকাঝোঁকা আর নানা রঙে সেজে ওঠেনি। সেই সময়ে বাড়িতে আসত দু‘রঙে আঁকা প্রচ্ছদ, সস্তা নিউজপ্রিন্টে ছাপা একটি পত্রিকা। পড়তে পড়তে মনের মধ্যে অনেক ভাবনা নৌকা ভাসাত অন্য এক স্রোতে। স্মৃতির পৃষ্ঠা পেছন দিকে ফিরে যায় কখনো। ফেলে আসা সময়ের স্মৃতি অন্যমনষ্ক হয়ে হাঁটতে হাঁটতে আবার কাছে আসে। চোখাচোখি হয়ে গেলে তাদের আজও ডেকে বসাই। আবার ফিরে দেখি তাদের আনা নানা ছবি, শান্ত হয়ে শুনি তাদের ক্রমে অস্পষ্ট হয়ে আসা কথা। কিশোর মাসিক পত্রিকা ‘টাপুর টুপুর’ তেমনি এক স্মৃতি-কাণ্ড আমার কাছে। ষাটের দশকের মাঝামাঝি সময় থেকে মাস ফুরালে হাতে আসত সেই কিশোর মাসিক পত্রিকা—‘টাপুর টুপুর’। অপেক্ষার সময় কাটতে চাইত না তখন। অপেক্ষায় বসে থাকতাম কবে মাস শেষ হবে, কবে পত্রিকা হাতে আসবে?

একটি পত্রিকার জন্ম, বেড়ে ওঠা; তারপর একটা সময়ে মরে যাওয়ার চাইতেও তার স্মৃতি অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে কখনো। ‘টাপুর টুপুর’ আমাকে অন্তত তা-ই জানান দেয়। সেই ছোটবেলায় পত্রিকাটিকে ঘিরে কত আনন্দের সময়, ভালোলাগার সময় জমে উঠেছিল মনের মধ্যে। আজও ঝলমলে আনন্দের সেই সময়টা বেঁচে আছে টের পাই।

টাপুর টুপুর প্রচ্ছদ

সাধারণত কোনো সাপ্তাহিক ছুটির দিনে সকালবেলা তিনি আসতেন আমাদের বাড়িতে বাবার কাছে। ষাটের দশক তখন ফুরিয়ে আসছে। দুজন বারান্দায় পাতা বেতের চেয়ারে বসে শিশু সাহিত্য আর পত্রিকাটির ভবিষ্যত নিয়ে কথা বলতেন। দীর্ঘ শারীরিক আকৃতির মানুষ ছিলেন। কখনো সফেদ পাজামা-পাঞ্জাবি ছাড়া দেখিনি তাকে। শীত-গ্রীষ্ম পায়ে চামড়ার এক জোড়া চপ্পল। তিনি যেদিন আসতেন নিশ্চিত ভাতে হাতে ধরা থাকত অনেকগুলো কিশোর মাসিক পত্রিকা ‘টাপুর টুপুরে’র সংখ্যা। তিনি পত্রিকাটির সম্পাদক প্রয়াত শিশু সাহিত্যিক এখলাস উদ্দিন আহমদ।

ষাটের দশকে পত্রিকাটির জন্ম। স্বাধীন বাংলাদেশেও ‘টাপুর টুপুর’ প্রকাশিত হয়েছে কয়েক বছর। তখন জানতাম না কোথায় চট্টগ্রামের ফিরিঙ্গী বাজার? পত্রিকার প্রিন্টার্স লাইনে লেখা থাকত জায়গাটার নাম। অচেনা ছিল ঢাকার ৬৭ প্যারী দাস লেনের ঠিকানায় তাদের সম্পাদকীয় কার্যালয়। কিন্তু ভালোলাগায় মন ভরিয়ে রাখত আমাদের ‘টাপুর টুপুর’।

পত্রিকাটির প্রচ্ছদ এবং অঙ্গসজ্জা করে দিতেন কখনো শিল্পাচার্য জয়নুল আবেদিন। কখনো রঙতুলি ধরতেন প্রয়াত শিল্পী কাইয়ুম চৌধুরী, সমরজিত রায়চৌধুরী, কালাম মাহমুদ অথবা সৈয়দ আবুল বারক আলভী। বৈচিত্রময় লেখা, গল্প, ছড়া, ভ্রমণ কাহিনি—কত কী দিয়ে যে ঠাসা থাকত ‘টাপুর টুপুরে’র অন্দরমহল! ধারাবাহিক ভাবে পুরনো ঢাকায় নিজের বেড়ে ওঠার স্মৃতিকাহিনি লিখতেন কবি শামসুর রাহমান। ধারাবাহিকের নাম ছিল ‘স্মৃতির শহর’। পরে লেখাগুলো গ্রন্থাকারে প্রকাশিত হয়। প্রয়াত কবি আহসান হাবীবের ধারাবাহিক উপন্যাস ছাপা হতো। ‘মেঘ কেটে গেলে রূপালী রোদ’ বাবলু নামে এক কিশোরের কাহিনিতে মন ডুবিয়ে থাকতাম। পত্রিকাটির ষষ্ঠ বর্ষে শুরু হয়েছিল প্রয়াত কথা সাহিত্যিক শওকত আলীর ‘নীল পাহাড়ের গান’ নামে আরেকটি কিশোর উপন্যাস। ‘টাপুর টুপুর’ পত্রিকায় নিয়মিত লিখতেন দ্বিজেন শর্মা। প্রকৃতি আর প্রাণ বৈচিত্র নিয়ে তার লেখা ভিন্ন ভাবে আমাদের চারপাশের জগৎকে চিনিয়ে দিতো। উর্দু সাহিত্যের বিশিষ্ট কথাশিল্পী কৃষণ চন্দরের ‘বনে জংগলে’ সিরিজে ছিল অদ্ভুত শিহরণ। অরণ্যে নীল হরিণের সন্ধানে ছুটে বেড়ানো দিলীপের অভিযানের কাহিনি মনযোগের পেছন ছাড়তে চাইত না কিছুতেই।

সেই ষাট অথবা সত্তরের দশকে পত্রিকাটিতে ছাপা হতো সাদা-কালো কমিকস স্ট্রিপ। ছবি আঁকতেন প্রয়াত শিল্পী কালাম মাহমুদ, সংলাপ লিখে দিতেন সম্পাদক এখলাস উদ্দিন স্বয়ং। পৃথিবীর ইতিহাস, আমাদের সংস্কৃতি,ভ্রমণ কাহিনি আর বিজ্ঞান বিষয়ক লেখা থাকত ‘টাপুর টুপুরে’র প্রতি মাসের আয়োজনে। বাংলাদেশের বিখ্যাত কবিদের ছড়া আর কবিতা প্রকাশিত হতো। পত্রিকাটা ঘাঁটতে গিয়ে দেখি বাংলাদেশের বহু প্রতিষ্ঠিত লেখক একদা সেখানে ‘ক্ষুদে লেখকের পাতা’ অংশে নিয়মিত লিখতেন। তখন তারাও ছিলেন কিশোর বা সদ্য তরুণ।

‘টাপুর টুপুরে’র দরজা বন্ধ হয়ে গেছে বহুকাল আগে। একদা নানা কিছু পড়ার আগ্রহ আর মনের মধ্যে তৈরি হওয়া কৌতুহলের রাজত্বের একটা অংশই হারিয়ে গেছে এই পত্রিকাটির অপমৃত্যুর হাত ধরে। তবু আজও মনের মধ্যে সেই সুন্দর সকালগুলোর স্মৃতি ফিরে আসে। মনে পড়ে, ‘টাপুর টুপুর’ পড়তে পড়তে নিজের অজান্তেই বালক বয়সে গঠিত হচ্ছিলো অন্য চেতনা, ভিন্ন দৃষ্টিভঙ্গী। আজও পত্রিকাটির পুরনো সংখ্যা উল্টেপাল্টে দেখতে দেখতে শুধু সাদাকালো রঙে আঁকা অলঙ্করণ দেখে মুগ্ধ হই। কখনো ছাপা হওয়া গল্প, উপন্যাস আর কবিতাগুলোর ভিতরে ফিরে যাই। কিছুই হয়ত শেখাতে চায়নি ‘টাপুর টুপুর’, অথচ কত কী যে শিখিয়েছিল! পড়ার মানসিকতা তৈরি করে দিয়েছিল, লেখার আগ্রহ তৈরি করেছিল। শিখিয়েছিল স্বপ্ন দেখতে। তাই এখনো সংগ্রহে থাকা পুরনো ‘টাপুর টুপুরে’র পুরনো সংখ্যার পৃষ্ঠা উল্টে গেলে অন্য এক পৃথিবীর গন্ধ টের পাই। মনে হয়, আহা, যদি আবার প্রকাশিত হতো আমাদের সেই ‘টাপুর টুপুর’!

আমার হৃদয়ে বাঁচোটাপুর টুপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার