যে সময়ের কথা লিখছি তখনও আমাদের ছাপাখানার গল্প এত এত প্রযুক্তি, এত কুশলী আঁকাঝোঁকা আর নানা রঙে সেজে ওঠেনি। সেই সময়ে বাড়িতে আসত দু‘রঙে আঁকা প্রচ্ছদ, সস্তা নিউজপ্রিন্টে ছাপা একটি পত্রিকা। পড়তে পড়তে মনের মধ্যে অনেক ভাবনা নৌকা ভাসাত অন্য এক স্রোতে। স্মৃতির পৃষ্ঠা পেছন দিকে ফিরে যায় কখনো। ফেলে আসা সময়ের স্মৃতি অন্যমনষ্ক হয়ে হাঁটতে হাঁটতে আবার কাছে আসে। চোখাচোখি হয়ে গেলে তাদের আজও ডেকে বসাই। আবার ফিরে দেখি তাদের আনা নানা ছবি, শান্ত হয়ে শুনি তাদের ক্রমে অস্পষ্ট হয়ে আসা কথা। কিশোর মাসিক পত্রিকা ‘টাপুর টু...