পুলিশের আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির

মিজানুর রহমান আজহারি
জাতিসংঘের অধীনে শরীফ ওসমান বিন হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।
গতকালের এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী?’
ফেসবুকে আজহারি বলেন, ‘ভিডিওতে দেখা যাচ্ছে—ব্যাপক উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীদের বেধড়ক পেটাচ্ছে পুলিশ।’
চাইলেই এট্যাকের ভান করে ছত্রভঙ্গ করে দেওয়া যেতো। যেমনটি করে একজন পুলিশ কর্মকর্তা কয়েকমাস আগে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। কিন্তু হঠাৎ পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী?’
তিনি বলেন, ‘বিচার চাইতে এসে শিক্ষার্থীদের এমন নির্মমতার শিকার হওয়া অত্যন্ত লজ্জার ও দুঃখজনক। যেকোনো পোশাকি বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে আরো বেশি সংযত, পেশাদার এবং মানবিক আচরণ করবেন সে প্রত্যাশা করি।’
নিন্দা জানিয়ে আজহারি বলেন, ‘ইনকিলাব মঞ্চের প্রতিবাদ সমাবেশে পুলিশের এমন মারমুখী আচরণ ও অতিরিক্ত বল প্রয়োগের নিন্দা জানাই।’



