Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সোশ্যাল মিডিয়া

‘রাগ করলা’ সংলাপে ভাইরাল কে এই ইমান আলি

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১৪:১৪
‘রাগ করলা’ সংলাপে ভাইরাল কে এই ইমান আলি

ইমান আলি। ছবি ফেসবুক থেকে নেওয়া

চালাতেন রিকশা। প্রায় ১৭ বছর আগে উত্তরের জনপদ লালমনিরহাটের হাতিবান্ধা থেকে এসেছিলেন গাজীপুর। কর্মের সন্ধানে এসে প্রথমেই বেছে নিয়েছিলেন রিকশা চালানো পেশা। এরপর করেছেন আরো নানা কাজ। তবে দিলদার আলি নামের এক ব্যক্তির সঙ্গে পরিচয়ের সূত্র ধরে কাজ শুরু করেন স্থানীয় পর্যায়ের নাটকে। ১২-১৩ বছর ধরে ইমান আলি অভিনয় করে আসছেন সেসব নাটকে। কখনোই অভিনয় শিল্পী হিসেবে পরিচিতি পাননি। কিন্তু এখন তার নাম সামাজিক মাধ্যমে মুখে মুখে।

সামাজিক মাধ্যমে নতুন ট্রেন্ডে পরিণত হয়েছে ‘কী রাগ করলা?’ সংলাপটি। ফেসবুক পোস্টের ক্যাপশন, কমেন্ট, ইনবক্স চ্যাট থেকে শুরু করে বিভিন্ন ভিডিও কনটেন্টেও ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে সংলাপটি। হাস্যরস, ব্যঙ্গ ও স্যাটায়ারের ভাষা হিসেবে এটি ইতোমধ্যে নেটিজেনদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।

ভাইরাল ভিডিওর ইমান আলিকে প্রথমে অনেকে কবিরাজ বা গণক মনে করলেও, তিনি আসলে একজন অভিনেতা। সম্প্রতি ইমান আলি কন্টয়েন্ট ক্রিয়েটরদের বিভিন্ন কন্টেন্টেও অভিনয় করছেন।

ভাইরাল ভিডিও থেকে ছবি

সম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব কনটেন্টে গণকের চরিত্রে একটি ভিডিও করেন ঈমান আলি। ভিডিওতে তার বাচনভঙ্গি, চোখের ইশারা এবং আত্মবিশ্বাসী উপস্থাপনা দর্শকদের নজর কাড়ে। বিশেষ করে ‘রাগ করলা? কথা ঠিক না বেঠিক?’ সংলাপটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অল্প সময়েই লাখ লাখ ভিউ ও শেয়ারের মাধ্যমে এটি ভাইরাল কনটেন্টে পরিণত হয়।

ভিডিওতে দেখা যায়, শহরের ব্যস্ত সড়কে এক ব্যক্তির হাত দেখে ভবিষ্যৎ গণনা করছেন কাঁধে ঝোলা নেওয়া এক গণক। কথোপকথনের মাঝেমধ্যেই তাকে বলতে শোনা যায়, ‘রাগ করলা?’ মূলত তার কথার ধরন ও মানুষকে প্রভাবিত করার ভঙ্গিই দর্শকদের কাছে হাস্যরসের বিষয় হয়ে ওঠে।

এখন সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও তারকারাও এই সংলাপ ব্যবহার করে নতুন নতুন ভিডিও তৈরি করছেন। কেউ অফিসের বসের সঙ্গে, কেউ আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে মিল খুঁজে তৈরি করছেন ব্যঙ্গাত্মক কনটেন্ট। ফলে সামাজিক মাধ্যমে ডায়ালগটি এখন এক ধরনের জনপ্রিয় স্যাটায়ারে রূপ নিয়েছে।

আজ থেকে ১৭ বছর আগে গাজীপুর আসি, তখন রিকশা চালানো শুরু করি। এরপর জামালপুরের দিলদার আলি ভাদাইম্যার সঙ্গে পরিচয় হয়। তখন আমি অভিনয় শুরু করি

ঈমান আলি বলছেন, ‘আমি চাইতাম বিনোদন দিয়ে মানুষের কাছে নিজেকে পরিচিত করে তোলার জন্য। আমি পেশাদার কোনো কবিরাজ না। অনেকে আমার ভিডিও দেখে মনে করেছিল আমি বুঝি কবিরাজ। আসলে আমি কবিরাজ না। অভিনয় করি। আমি যখন আজ থেকে ১৭ বছর আগে গাজীপুর আসি, তখন রিকশা চালানো শুরু করি। এরপর জামালপুরের দিলদার আলি ভাদাইম্যার সঙ্গে পরিচয় হয়। তখন আমি অভিনয় শুরু করি।’

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় বেশ খুশি ইমান আলি। বললেন, ‘সবাই বলতেছে ফেসবুকে নাকি আমার ডায়লগ চলতেছে। আমি যেই ভিডিওটা আমার ফেসবুক থেকে ছাড়ছিলাম সেটা ১ কোটি ৬০ লাখ মানুষ দেখছে। সবাই আমার নাম বলে। শুনে খুব ভালো লাগতেছে। একটা টিভি চ্যানেল আমার অনুষ্ঠান করবে। খুব আনন্দ লাগতেছে।’

ইমান আলি সুযোগ পেলে বিভিন্ন মাধ্যমে অভিনয় করতে চান বলেও জানালেন।


ইমান আলিরাগ করলাসংলাপকন্টেন্ট ক্রিয়েটর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!