বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলামকে খন্দকার মারুফের অভিনন্দন
আগামীর সময় ডেস্ক

সংগৃহীত ছবি
বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে খন্দকার মারুফ বললেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে অচিরেই নির্বাচিত হতে যাচ্ছেন আমাদের প্রিয় ত্যাগী নেতা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক ফেসবুক পোস্টে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সততা ও ডায়নামিক নেতৃত্বই সমৃদ্ধ দেশ গড়ার নিয়ামক : খন্দকার মারুফ
৩১ জুলাই ২০২৬
বিএনপি নেতা খন্দকার মারুফ হোসেন মির্জা ফখরুল ইসলামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখময় কর্মজীবনের জন্য মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন।







