ব্যবসার উদ্দেশ্যে কেনা জমিতে জাকাতের বিধান

প্রতীকী ছবি
প্রশ্ন:
আমি অন্য ১৭ জনের সাথে মিলে ৫ কাঠার একটা প্লট কিনি। আমাদের বেশির ভাগের ইচ্ছা ছিল পরে একসময়ই বিল্ডিং করবে, কিন্তু আমার ইচ্ছা ছিল জমির দাম বাড়লে, আমার ভাগ আমি বিক্রি করে দিব। আমার ভাগের জমির দাম ছিল ৯.৫ লাখ টাকা। যেহেতু আমার ভাগ বিক্রি করার ইচ্ছা ছিল, জমির জন্য আমি যেই টাকা দিয়েছিলাম সেই টাকার উপর কি জাকাত আসবে? আমার উপর এমনিতেই জাকাত ফরজ। আমার কাছে এখন ১২ লাখ টাকা আছে। আপনার কাছে জানার ইচ্ছা, আমি কি আমার কাছে থাকা ১২ লাখ টাকার জাকাত দিব। নাকি ওই জমির ভাগের টাকা যোগ করে (১২+৯.৫=২১.৫ লাখ) জাকাত হিসেব করব?
-মোহাম্মাদ সাইফুর রহমান, ফেনি।
উত্তর:
প্রশ্নোক্ত বিক্রির উদ্দেশ্যে কেনা জমি
নগদের মতো ধরা হবে, তাই এর উপর জাকাত ফরজ হবে।
আপনার হাতে নগদ আছে ১২ লাখ টাকা। যেহেতু
জমিটি বিক্রির উদ্দেশ্যে নিয়েছেন তাই আপনার মোট সম্পদ হবে হাতে থাকা নগদ+জমির বাজারমূল্য = ১২লাখ+৯.৫
লাখ = ২১.৫ লাখ টাকা।
যাকাতের হার ২.৫% অনুযায়ী, আপনার জাকাতের পরিমাণ হবে ২১.৫ লাখ × ২.৫% = ৫৩,৭৫০ টাকা।
সুতরাং আপনার কাছে থাকা নগদ এবং বিক্রির উদ্দেশ্যে জমির মূল্য উভয়কে মিলিয়ে হিসাব করতে হবে, শুধু হাতে থাকা নগদের ওপর জাকাত দেওয়া যথেষ্ট নয়।
শরঈ দলীল:
الدر
المختار:
(273/2)
“والأصل
أن
ماعدا
الحجرین
والسوائم
انما
یزکی
بنیۃ
التجارۃ…
وشرط
مقارنتھا
لعقد
التجارۃ
وھو
کسب
المال
بالمال
بعقد
شراء
أو
اجارۃ
أو
استقراض
ولو
نوی
التجارۃ
بعد
العقد
أو
اشتری
شیئاً
للقنیۃ
ناویاً
أنہ
إن
وجد
ربحاً
باعہ
لازکوۃ
علیہ”.
رد
المحتار:
(مطلب
فی
زکاۃ
ثمن
المبیع
وفاء
کتاب
الزکاۃ،
15/2)
“والاصل
ان
ما
عدا
الحجرین
والسوائم
انما
یزکی
بنیۃ
التجارۃ
بشرط
عدم
المانع
المؤدی
الی
الثنی
وشرط
مقارنتہا
لعقد
التجارۃ
وہو
کسب
المال
بالمال
بعقد
شراء
او
اجارۃ
“.
(قولہ ما عدا الحجرین) ..الخ وما عدا ما ذکر کالجواہر والعقارات والمواشی العلوفۃ والعبید والثیاب والامتعۃ ونحو ذلک من العروض”.
والله أعلم بالصواب
উত্তর লিখেছেন: মুফতি শাহাদাত হুসাইন, ছাগলনাইয়া, ফেনী।



