Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার

সড়ক সংস্কার করেন ছাত্তার

সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

আপনার জিজ্ঞাসা

মোবাইলে বিয়ের শরীয়ত অনুমোদিত পদ্ধতি

ইসলামী জীবন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১৬:৫৭
মোবাইলে বিয়ের শরীয়ত অনুমোদিত পদ্ধতি

প্রতীকী ছবি

প্রশ্ন

আমার খালাতো বোনের বিবাহের প্রায় এক বছর হয়ে গেছে। তার একটি ছেলে সন্তানও আছে। কিন্তু তার বিবাহ হয়েছিল মোবাইলের মাধ্যমে। কনে ছিলেন বাংলাদেশে আর বর ছিলেন আমেরিকায়। তো স্বামী-স্ত্রী যেভাবে উপস্থিত থাকলে বিবাহ সংঘটিত হয় সেভাবে মোবাইলের মাধ্যমে বিবাহটি হয়েছিল। কাউকে উকিল না বানিয়ে বর সেখান থেকে কবুল বলে তার বাগদত্তাকে গ্রহণ করেছে।

এক্ষেত্রে জিজ্ঞাসা হল, উক্ত বিবাহ কি শরীয়তসম্মত হয়েছে? না হলে সঠিক পদ্ধতি কী? জানিয়ে বাধিত করবেন।

- আবদুল্লাহ,  সিলেট


উত্তর:

প্রশ্নের বর্ণনা অনুযায়ী মোবাইলের মাধ্যমে সংঘটিত তাদের ওই বিবাহ সহীহ হয়নি। কেননা বিবাহ সহীহ হওয়ার জন্য পাত্র-পাত্রী বা তাদের পক্ষ থেকে প্রতিনিধিদের একই মজলিসে উপস্থিত থেকে সাক্ষীদের সামনে ইজাব-কবুল (অর্থাৎ প্রস্তাব ও গ্রহণ) করা শর্ত। ভিন্ন ভিন্ন জায়গা থেকে ফোনে ইজাব-কবুল করলে উভয় জায়গায় পৃথক পৃথক সাক্ষী থাকলেও ওই বিবাহ সহীহ হয় না। এমনকি তা ভিডিও কলের মাধ্যমে হলেও নয়। এখন তাদের কর্তব্য হল, সাক্ষীদের সামনে ইজাব-কবুল করে যথাযথ পদ্ধতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া।

আর প্রশ্নোক্ত ক্ষেত্রে আগের বিবাহটি সহীহ না হলেও তারা যেহেতু মাসআলা না জানার কারণে ওই বিবাহকে বৈধ মনে করে সংসার করেছেন, তাই এরপর তাদের ঘরে জন্ম নেওয়া সন্তান তাদের বৈধ সন্তান বলে বিবেচিত হবে এবং তার বংশ পরিচয় ওই ব্যক্তি থেকেই সাব্যস্ত হবে।

উল্লেখ্য, পাত্র-পাত্রীর মধ্যে কেউ যদি বিবাহের আকদের মজলিসে উপস্থিত না থাকে, তাহলে এক্ষেত্রে বিবাহের পদ্ধতি হল, তার পক্ষ থেকে ইজাব-কবুল সম্পন্ন করার জন্য সে কাউকে প্রতিনিধি বানাবে। আর প্রতিনিধি বানানোর কাজ সে মোবাইলের মাধ্যমেও করতে পারবে। এভাবে কাউকে প্রতিনিধি বানানোর পর ওই প্রতিনিধি সাক্ষীদের সামনে তার পক্ষ থেকে ইজাব-কবুল সম্পন্ন করবে। যেমন, মেয়ের অভিভাবক মেয়ে থেকে ইযন অর্থাৎ অনুমতি নিয়ে আসার পর বিবাহের মজলিসে বিদেশে বা দূরে অবস্থানরত পাত্রের প্রতিনিধির কাছে এভাবে প্রস্তাব দিবে যে, আমি অমুককে (পাত্রীর নাম, পিতার নাম ও সুস্পষ্ট পরিচয় উল্লেখ করে) আপনার মুআক্কিল অমুকের (পাত্রের নাম, পিতার নাম ও সুস্পষ্ট পরিচয় উল্লেখ করে) কাছে এত টাকা মহরের মাধ্যমে বিবাহের প্রস্তাব দিচ্ছি। আপনি কি তার পক্ষ থেকে সম্মত আছেন? তখন পাত্রের প্রতিনিধি বলবে, আমি আমার মুআক্কিল অমুকের পক্ষ থেকে কবুল করলাম। এভাবে প্রতিনিধির মাধ্যমে ইজাব-কবুল সম্পন্ন করলে শরীয়তের দৃষ্টিতে এ বিবাহ সহীহ হবে।

* >شرح الجامع الصغير< لقاضي خان ২/৫১০ : فلا ينعقد النكاح عندنا إلا بشاهدين، يسمع كل واحد منهما كلام العاقدين معا في مجلس واحد.

* كتاب >الأصل< ১০/২১২ : وكل نكاح في أهل الإسلام في عبد أو حر أو صغير أو كبير بغير شهود، فإنه لا يجوز ولا يصلح ولا يحل. ... وإن كان دخل بها، فلها المهر وعليها العدة، ويثبت نسب الولد.

–শরহু মুখতাসারিল কারখী, কুদূরী ৩/৪১২, ৪২৮; আলমাবসূত, সারাখসী ৫/২১-২২; বাদায়েউস সানায়ে ২/৪৯০, ৫২৭, ৬৫১; রদ্দুল মুহতার ৩/১৪, ২১-২৩, ১৩১-১৩৪

উৎস: আল-কাউসার, মে ২০২৬।

মোবাইলে বিয়েশরীয়ত অনুমোদিত উপায়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির