Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

যে চার কু-প্রথার ব্যাপারে নবী (সা.) সতর্ক করেছেন

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১৪:৩৩
শেয়ার করুন:
যে চার কু-প্রথার ব্যাপারে নবী (সা.) সতর্ক করেছেন

প্রতীকী ছবি

ইসলাম মানুষকে শুধু ইবাদত-বন্দেগির শিক্ষা যেমন দেয়; তেমনি চিন্তা, বিশ্বাস, সামাজিক আচরণ ও জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে সুন্দর ও কল্যাণকর আদর্শ প্রতিষ্ঠা করতে বলে। অজ্ঞতা, কুসংস্কার, অহংকার ও অন্যায় সামাজিক প্রথা থেকে মানুষকে মুক্ত করা ইসলামের অন্যতম উদ্দেশ্য। অথচ যুগের পরিবর্তন হলেও সমাজে এমন কিছু কু-প্রথা বিদ্যমান রয়েছে , যেগুলো মানুষের নৈতিকতা ও ধর্মীয় বিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই চারটি জাহিলি প্রথা সম্পর্কে সতর্ক করেছেন। সহিহ মুসলিমে  বর্ণিত হয়েছে-

আবু মালিক আল-আশআরি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

أَرْبَعٌ فِي أُمَّتِي مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ لاَ يَتْرُكُونَهُنَّ الْفَخْرُ فِي الأَحْسَابِ وَالطَّعْنُ فِي الأَنْسَابِ وَالاِسْتِسْقَاءُ بِالنُّجُومِ وَالنِّيَاحَةُ ‏"‏ ‏.‏ وَقَالَ ‏"‏ النَّائِحَةُ إِذَا لَمْ تَتُبْ قَبْلَ مَوْتِهَا تُقَامُ يَوْمَ الْقِيَامَةِ وَعَلَيْهَا سِرْبَالٌ مِنْ قَطِرَانٍ وَدِرْعٌ مِنْ جَرَبٍ ‏"‏ ‏.‏

আমার উন্মাতের মধ্যে জাহিলী যুগের চারটি কু-প্রথা রয়ে গেছে যা লোকেরা পরিত্যাগ করতে চাইবে না। (১) বংশের গৌরব, (২) অন্যকে বংশের খোটা দেয়া, (৩) নক্ষত্রের মাধ্যমে বৃষ্টির জন্য প্রার্থনা করা, (৪) মৃতের জন্য বিলাপ করে কান্নাকাটি করা। তিনি আরও বলেন, বিলাপকারী যদি মৃত্যুর পূর্বে তওবা না করে তাহলে কিয়ামতের দিন তাকে এভাবে উঠানো হবে যে, তার গায়ে আলকাতরার (চাদর) খসখসে চামড়ার ওড়না থাকবে। (মুসলিম, হাদিস: ৯৩৪)

হাদিসে বর্ণিত প্রথম কু-প্রথা হলো বংশের গৌরব করা। নিজের বংশ, গোত্র, জাতি কিংবা পারিবারিক পরিচয় নিয়ে অহংকার করা এবং অন্যদের তুচ্ছজ্ঞান করা জাহিলি মানসিকতার পরিচয়। অথচ ইসলামে মানুষের মর্যাদার মাপকাঠি বংশ বা গোত্র নয়, বরং তাকওয়া ও সৎকর্ম। মহান আল্লাহ তাআলা বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তিই অধিক মর্যাদাসম্পন্ন, যে তোমাদের মধ্যে অধিক তাকওয়াসম্পন্ন।’ (সুরা হুজুরাত, আয়াত: ১৩) অতএব, বংশীয় পরিচয় নিয়ে অহংকার নয়, বরং উত্তম চরিত্র ও কর্মের মাধ্যমে মর্যাদা অর্জন করাই মুমিনের বৈশিষ্ট্য।

দ্বিতীয় কু-প্রথা হলো অন্যের বংশ নিয়ে কটূক্তি করা বা বংশের খোঁটা দেওয়া। কারও পারিবারিক পরিচয়, জন্মপরিচয় কিংবা পূর্বপুরুষকে হেয় করা ইসলামের দৃষ্টিতে নিন্দনীয়। এতে মানুষের সম্মান ক্ষুণ্ন হয় এবং সমাজে বিদ্বেষ ও বিভেদ সৃষ্টি হয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা একে নিষেধ করে বলেছেন, ‘তোমরা একে অপরকে মন্দ উপনামে ডেকো না।’ (সুরা হুজুরাত, আয়াত: ১১)। একজন মুসলমানের দায়িত্ব হলো অন্যের সম্মান রক্ষা করা, কাউকে অপমান করা নয়।

তৃতীয় কু-প্রথা হলো নক্ষত্রের সঙ্গে বৃষ্টির সম্পর্ক স্থাপন করে সেগুলোর প্রতি কৃতিত্ব আরোপ করা। বৃষ্টি আল্লাহর বিশেষ নিয়ামত। প্রকৃতির নিয়ম ও বৈজ্ঞানিক কারণ থাকলেও সবকিছুর স্রষ্টা ও নিয়ন্ত্রক মহান আল্লাহ। নক্ষত্র বা অন্য কোনো সৃষ্টিকে বৃষ্টির স্বাধীন নিয়ন্ত্রক মনে করা তাওহিদের পরিপন্থী। সহিহ বুখারির একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বৃষ্টিকে আল্লাহর অনুগ্রহ হিসেবে স্বীকার না করে নক্ষত্রের প্রতি কৃতিত্ব আরোপ করাকে নিন্দা করেছেন (বুখারি, হাদিস: ৮৪৬)।

চতুর্থ কু-প্রথা হলো মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্নাকাটি করা। প্রিয়জনের মৃত্যুতে কান্না করা স্বাভাবিক এবং ইসলাম তা নিষিদ্ধ করেনি। রাসুলুল্লাহ (সা.) নিজেও প্রিয়জনের মৃত্যুতে কেঁদেছেন। তবে উচ্চস্বরে মাতম করা, চিৎকার করা, বুক চাপড়ানো, চুল ছেঁড়া কিংবা আল্লাহর ফয়সালার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করা নিষিদ্ধ। হাদিসে এ ধরনের বিলাপকারীর জন্য কঠোর সতর্কবাণী উচ্চারিত হয়েছে। রাসুলুল্লাহ (সা.) জানিয়েছেন, বিলাপকারী তওবা না করে মারা গেলে কিয়ামতের দিন তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে (মুসলিম, হাদিস: ৯৩৪)।

হাদিসটির শিক্ষা হলো, মুসলিম পরিচয় ধারণ করলেই জাহিলি মানসিকতা থেকে মুক্ত থাকা যায় না। বংশীয় অহংকার, অন্যকে হেয় করা, কুসংস্কার এবং শোকের সময় সীমালঙ্ঘন আজও বিভিন্নভাবে সমাজে বিদ্যমান। তাই এসব প্রথা পরিহার করে তাওহিদ, মানবিক মর্যাদা, পারস্পরিক সম্মান ও আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্টি অর্জন করতে হবে। ইসলামের প্রকৃত সৌন্দর্য তখনই সমাজে প্রতিষ্ঠিত হবে, যখন আমাদের বিশ্বাস ও আচরণ উভয়ই জাহিলিয়াতের প্রভাবমুক্ত হবে।

লেখক: আলেম ও সাংবাদিক

[email protected]

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স