Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

বয়োজ্যেষ্ঠ ও জ্ঞানীদের সম্মানে ইসলামের শিক্ষা

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৪
বয়োজ্যেষ্ঠ ও জ্ঞানীদের সম্মানে ইসলামের শিক্ষা

প্রতীকী ছবি

একটি সমাজের সৌন্দর্য শুধু তার উন্নত ভবন, প্রযুক্তি কিংবা অর্থনৈতিক সমৃদ্ধিতে নয়; বরং সেই সমাজ তার বয়োজ্যেষ্ঠ, জ্ঞানী ও দায়িত্বশীল মানুষদের কতটা সম্মান করে, তার মধ্যেও প্রকাশ পায়। বয়স মানুষকে অভিজ্ঞতা দেয়, জ্ঞান মানুষকে আলোকিত করে আর ন্যায়পরায়ণতা একজন দায়িত্বশীল মানুষকে সমাজের আস্থার প্রতীকে পরিণত করে। ইসলাম তাই সম্মানের একটি সুন্দর সংস্কৃতি গড়ে তুলতে চেয়েছে। কে কত ধনী বা ক্ষমতাবান, তা নয়; বরং বয়স, জ্ঞান ও ন্যায়পরায়ণতার মতো মর্যাদার কারণগুলোকে গুরুত্ব দিয়ে রাসুলুল্লাহ (সা.) মুসলিম সমাজকে শিখিয়েছেন কাকে কীভাবে সম্মান করতে হবে। এ প্রসঙ্গে আবূ মূসা আল-আশ‘আরী (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

إِنَّ مِنْ إِجْلَالِ اللَّهِ إِكْرَامَ ذِي الشَّيْبَةِ الْمُسْلِمِ، وَحَامِلِ الْقُرْآنِ غَيْرِ الْغَالِي فِيهِ وَالْجَافِي عَنْهُ، وَإِكْرَامَ ذِي السُّلْطَانِ الْمُقْسِطِ

আবু মুসা আল-আশ’আরী (রা.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, নিশ্চয়ই বৃদ্ধ মুসলিমকে সম্মান করা, কোরআনের ধারক-বাহক ও ন্যায়পরায়ণ শাসকের প্রতি সম্মান দেখানো মহান আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের অন্তর্ভুক্ত। (আবু দাউদ, ৪৮৪৩)

এই হাদিস আমাদের শেখায়, সম্মান প্রদর্শন কেবল সামাজিক ভদ্রতা নয়, এটি আল্লাহর প্রতি সম্মানেরও বহিঃপ্রকাশ। একজন বৃদ্ধ মুসলিমের প্রতি সম্মান তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতার প্রতি শ্রদ্ধা; কোরআনের ধারক-বাহকের প্রতি সম্মান আল্লাহর বাণীর প্রতি শ্রদ্ধা; আর ন্যায়পরায়ণ শাসকের প্রতি সম্মান ন্যায় ও দায়িত্ববোধের প্রতি শ্রদ্ধা। তাই আমাদের পরিবারে বয়োজ্যেষ্ঠদের অবহেলা নয়, ভালোবাসা ও মর্যাদা দিতে হবে; আলেম ও কোরআনের সঙ্গে সংশ্লিষ্ট মানুষদের সম্মান করতে হবে এবং সমাজে ন্যায়পরায়ণ নেতৃত্বকে মূল্য দিতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্ম যেন প্রবীণদের অপ্রয়োজনীয় মনে না করে, বরং তাদের অভিজ্ঞতাকে জীবনের সম্পদ হিসেবে গ্রহণ করে। এমন সম্মানবোধই একটি মানবিক, নৈতিক ও ইসলামী সমাজ নির্মাণের ভিত্তি হতে পারে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    প্রাণের ডাকে ছোটেন রবি

    প্রাণের ডাকে ছোটেন রবি

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    চলতি সপ্তাহেই পে স্কেলের প্রজ্ঞাপন

    চলতি সপ্তাহেই পে স্কেলের প্রজ্ঞাপন

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    চোখের ভিশন টেস্ট কেন  ও কখন করাবেন

    চোখের ভিশন টেস্ট কেন ও কখন করাবেন

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

    কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব