Agamir Somoy E-Paper
বুধবার, ২২ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারের নেশা দুই চালকের
বুধবার, ২২ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

বিয়ে লুকিয়ে রাখা কি শরিয়তসম্মত?

  • বিয়ে কি শুধু বৈধ হলেই যথেষ্ট, নাকি তা প্রকাশ করাও প্রয়োজন?
  • গোপন বিয়ের ব্যাপারে ইসলাম কী বলে?
মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ২০:৪৯
বিয়ে লুকিয়ে রাখা কি শরিয়তসম্মত?

প্রতীকী ছবি

ইসলামের দৃষ্টিতে বিয়ে শুধু দুজন মানুষের ব্যক্তিগত সম্পর্ক নয়। এটি একটি পরিবার, একটি সমাজ এবং একটি সভ্যতার ভিত্তি। পবিত্র কোরআন বিয়েকে ‘মিসাকান গালিজা’ বা অত্যন্ত দৃঢ় অঙ্গীকার বলে অভিহিত করেছে (সুরা আন-নিসা, আয়াত : ২১)। তাই ইসলাম বিয়েকে সহজ করলেও গোপন রাখার সংস্কৃতিকে উৎসাহিত করেনি। ইসলাম এমন একটি বিবাহব্যবস্থা প্রতিষ্ঠা করেছে, যেখানে স্বামী-স্ত্রীর অধিকার, সন্তানের পরিচয় এবং সামাজিক মর্যাদা সুস্পষ্টভাবে সংরক্ষিত থাকে।

বর্তমান সময়ে পারিবারিক অমত, সামাজিক চাপ, অর্থনৈতিক অনিশ্চয়তা কিংবা দ্বিতীয় বিয়ে গোপন রাখার উদ্দেশ্যে অনেকেই বিয়ে করে তা দীর্ঘদিন আড়াল করে রাখেন। পরে দেখা যায়, এই গোপনীয়তাই পরিণত হয় পারিবারিক ভাঙন, আইনি জটিলতা, উত্তরাধিকার নিয়ে বিরোধ এবং পারস্পরিক অবিশ্বাসের কারণ। তাই প্রশ্ন ওঠে, ইসলাম কি গোপন বিয়েকে সমর্থন করে?

মহান আল্লাহ তাআলা বলেছেন, ‘আর তাঁর নিদর্শনসমূহের মধ্যে রয়েছে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো। আর তিনি তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা ও দয়া। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে।’ (সুরা রূম, আয়াত : ২১)

এই আয়াত থেকে বোঝা যায়, বিয়ের উদ্দেশ্য শুধু যৌন চাহিদা পূরণ নয়; বরং একটি স্থিতিশীল পরিবার গঠন, মানসিক প্রশান্তি এবং সামাজিক ভারসাম্য প্রতিষ্ঠা। তাই এমন একটি সম্পর্ককে গোপন রাখা ইসলামের মৌলিক উদ্দেশ্যের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।

বিয়ে প্রকাশ করার ওপর এত গুরুত্বের কারণ?

ইসলাম চায়, বৈধ সম্পর্ক ও অবৈধ সম্পর্কের মধ্যে সুস্পষ্ট পার্থক্য থাকুক। সে কারণেই রাসুলুল্লাহ (সা.) বিয়েকে প্রচার করার নির্দেশ দিয়ে বলেছেন,

أَعْلِنُوا هَذَا النِّكَاحَ وَاجْعَلُوهُ فِي الْمَسَاجِدِ وَاضْرِبُوا عَلَيْهِ بِالدُّفُوفِ

‘তোমরা বিয়ের ঘোষণা দিবে, বিয়ের কাজ মসজিদে সম্পন্ন করবে এবং এতে দফ পিটাবে।’ (তিরমিজি, হাদিস: ১০৮৯)

অন্য একটি হাদিসে এসেছে,

فَصْلُ مَا بَيْنَ الْحَرَامِ وَالْحَلاَلِ الدُّفُّ وَالصَّوْتُ

‘হালাল (বিয়ে) ও হারামের (ব্যভিচার)-এর মধ্যে পার্থক্য হলো বিয়ে ঘোষণা করা এবং দফ বাজানো।’ (তিরমিজি, হাদিস: ১০৮৮; আন-নাসাঈ, হাদিস: ৩৩৬৯)

এ কারণে রাসুলুল্লাহ (সা.) বিয়ের পর ওয়ালিমা করার প্রতি বিশেষ উৎসাহ দিয়েছেন। আবদুর রহমান ইবনে আওফ (রা.)-এর বিয়ের খবর শুনে তিনি বলেছিলেন,

أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ

‘একটি ছাগল দিয়েও হলেও ওয়ালিমা করো।’ (বুখারি, হাদিস: ৫১৬৭)

ইসলামে বিবাহের ওয়ালিমা শুধু আত্মিয় বা প্রতিবেশিদের আপ্যায়নের নাম নয়; বরং এর দ্বারা এ কথা সমাজকে জানিয়ে দেওয়া হয় যে, এই সম্পর্কটি বৈধ ও সম্মানজনক।

গোপন বিয়ে বলতে কী বোঝায়?

সব গোপন বিয়ের হুকুম এক নয়। ইসলামী আইনবিদরা এ বিষয়ে পার্থক্য করেছেন।

এক ধরনের গোপন বিয়ে হলো, যেখানে ইজাব-কবুল, সাক্ষী, মোহর এবং অন্যান্য শরয়ি শর্ত পূরণ হয়েছে; কিন্তু পরে স্বামী-স্ত্রী কোনো কারণে বিষয়টি পরিবার বা সমাজের কাছ থেকে গোপন রেখেছেন।

আরেক ধরনের তথাকথিত গোপন বিয়ে হলো, যেখানে সাক্ষী নেই, শরয়ি পদ্ধতি মানা হয়নি, কিংবা দুজন ব্যক্তি নিজেরাই নিজেদের বিবাহিত ঘোষণা করেছেন। এটি ইসলামী শরিয়তের দৃষ্টিতে বৈধ বিবাহ নয়।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘অভিভাবক ছাড়া কোনো বিয়ে নেই এবং দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী ছাড়া কোনো বিয়ে নেই।’ (সুনান আল-বাইহাকি, হাদিস: ১৪২৫৭; সুনান আদ-দারাকুতনি। হাদিসটির বিভিন্ন সনদ রয়েছে এবং ফকিহরা সাক্ষীর শর্ত প্রতিষ্ঠায় এটি দ্বারা দলিল গ্রহণ করেছেন।)

চার মাজহাব কী বলে?

চার মাজহাবের আলেমদের মধ্যে কিছু ফিকহি পার্থক্য থাকলেও একটি বিষয়ে প্রায় সবাই একমত, বিয়েকে গোপন না রেখে প্রকাশ করা সুন্নাহ এবং সমাজের কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ।

হানাফি মাজহাবের মতে, প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের বিয়েতে দুইজন সাক্ষী উপস্থিত থাকলে বিয়ে সহিহ হয়ে যাবে। তবে বিয়ে গোপন রাখা বা ভবিষ্যতে অস্বীকার করার উদ্দেশ্যে লুকিয়ে রাখা শরিয়তের উদ্দেশ্যের পরিপন্থী। (আল-হিদায়াহ; বাদায়েউস সানায়ে)

মালিকি মাজহাব এ বিষয়ে সবচেয়ে কঠোর। ইমাম মালিক (রহ.) বলেন, যদি সাক্ষীদেরও বিয়ে গোপন রাখতে বলা হয়, তাহলে সেটি নিকাহুস সির (গোপন বিয়ে) এবং তা গ্রহণযোগ্য নয়। (আল-মুদাওয়ানাহ আল-কুবরা, ২/১৫৩)

শাফিঈ মাজহাবের ইমাম নববী (রহ.) বলেছেন, বিয়ে ঘোষণা করা এবং ওয়ালিমা করা সুন্নাহ। কারণ এতে সন্দেহ দূর হয় এবং বৈধ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। (আল-মাজমু', খণ্ড ১৬)

হাম্বলি মাজহাবের প্রখ্যাত ফকিহ ইবনু কুদামাহ (রহ.) লিখেছেন, বিয়ে প্রচার করা মুস্তাহাব। কারণ এর মাধ্যমে বিয়ে ও ব্যভিচারের মধ্যে সুস্পষ্ট পার্থক্য সৃষ্টি হয়। (আল-মুগনি, খণ্ড ৭)

শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যা (রহ.) বলেছেন, শরিয়তের সব বিধানের লক্ষ্য মানুষের কল্যাণ এবং ফিতনা প্রতিরোধ। যে বিয়ে সমাজে পরিচিত নয় এবং যার কারণে সন্দেহ, বিরোধ বা অধিকারহানি সৃষ্টি হয়, তা শরিয়তের উদ্দেশ্যের পরিপন্থী। (মাজমুউল ফাতাওয়া, খণ্ড ৩২)

ইবনুল কাইয়্যিম (রহ.) বলেছেন, ইসলামের প্রতিটি বিধান মানুষের অধিকার সংরক্ষণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। বিয়ে প্রচার করা সেই উদ্দেশ্য বাস্তবায়নের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। (ইলামুল মুওয়াক্কিইন, খণ্ড ৩)

দ্বিতীয় বিয়ে গোপন রাখা

বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো দ্বিতীয় বিয়ে গোপন রাখা। ইসলাম নির্দিষ্ট শর্তে একাধিক বিয়ের অনুমতি দিয়েছে, কিন্তু প্রতারণা, মিথ্যা কিংবা কারও অধিকার নষ্ট করার অনুমতি দেয়নি।

আল্লাহ তাআলা বলেছেন, ‘যদি তোমরা আশঙ্কা কর যে ন্যায়বিচার করতে পারবে না, তবে একজনেই সীমাবদ্ধ থাকো।’ (সুরা নিসা, আয়াত : ৩)

এই ন্যায়বিচারের মধ্যে শুধু অর্থনৈতিক দায়িত্ব নয়; সময়, সম্মান, সত্যবাদিতা এবং পারিবারিক দায়িত্বও অন্তর্ভুক্ত। তাই যদি গোপনীয়তার কারণে স্ত্রী বা সন্তানের অধিকার ক্ষুণ্ন হয়, তবে সেই কাজ গুনাহের পর্যায়ে চলে যায়।

গোপন বিয়ের সামাজিক ও পারিবারিক ক্ষতি

ইসলামী শরিয়তের অন্যতম উদ্দেশ্য (মাকাসিদুশ শরিয়াহ) হলো মানুষের দ্বীন, জীবন, বংশ, সম্পদ ও সম্মান রক্ষা করা। গোপন বিয়ে অনেক সময় এই পাঁচটি মৌলিক উদ্দেশ্যের একাধিকটিকে ক্ষতিগ্রস্ত করে।

গোপন বিয়ের ফলে স্ত্রী ভরণপোষণ থেকে বঞ্চিত হতে পারেন, স্বামী পরে বিয়ে অস্বীকার করতে পারে, সন্তানের পরিচয় ও উত্তরাধিকার নিয়ে বিরোধ সৃষ্টি হতে পারে, পরিবারে অবিশ্বাস বাড়তে পারে এবং সমাজে অপবাদ ছড়িয়ে পড়তে পারে। ইসলামের দৃষ্টিতে এসব ক্ষতি প্রতিরোধ করাই শরিয়তের অন্যতম লক্ষ্য।

সমসাময়িক আলেমদের অভিমত

আন্তর্জাতিক ইসলামি ফিকহ একাডেমিসহ সমসাময়িক বিশ্বের বহু আলেম বলেছেন, বর্তমান যুগে বিয়ে নিবন্ধন এবং সামাজিকভাবে পরিচিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে স্ত্রী, সন্তান এবং উত্তরাধিকার-সংক্রান্ত অধিকার আইনগত ও সামাজিকভাবে সুরক্ষিত থাকে। রাষ্ট্রীয় নিবন্ধন শরিয়তের বিকল্প নয়; বরং শরিয়তের উদ্দেশ্য বাস্তবায়নে সহায়ক একটি ব্যবস্থা।

ইসলামে বিয়ে গোপন রাখার চেয়ে প্রকাশ করা অধিকতর কাম্য এবং সুন্নাহসম্মত। শরয়ি শর্ত পূরণ করে সাক্ষীর উপস্থিতিতে সম্পন্ন হওয়া বিয়ে মূলত বৈধ হতে পারে। কিন্তু ইচ্ছাকৃতভাবে দীর্ঘদিন তা গোপন রাখা, স্ত্রী বা সন্তানের অধিকার ক্ষুণ্ন করা, প্রতারণার উদ্দেশ্যে সম্পর্ক আড়াল করা কিংবা সামাজিক দায়িত্ব এড়িয়ে যাওয়া ইসলামের ন্যায়বিচার, সততা ও স্বচ্ছতার আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

একজন মুসলিমের উচিত এমনভাবে বিয়ে সম্পন্ন করা, যাতে তা আল্লাহর কাছে কবুল হওয়ার পাশাপাশি মানুষের কাছেও মর্যাদাপূর্ণ ও স্বীকৃত হয়। কারণ ইসলাম এমন একটি সমাজ গড়ে তুলতে চায়, যেখানে সম্পর্কের ভিত্তি হবে সত্য, দায়িত্ব, আস্থা ও ন্যায়বিচার। তাই গোপনীয়তা নয়, বরং স্বচ্ছতা ও সামাজিক স্বীকৃতিই ইসলামী বিবাহব্যবস্থার সৌন্দর্য।

লেখক: আলেম ও সাংবাদিক

saifpas352@gmail.com

বিয়েগোপন বিয়েদ্বিতীয় বিয়েএকাধিক বিয়েবহু বিবাহ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    প্রধান উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল ও সালেহউদ্দিনের নাম ছিল

    প্রধান উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল ও সালেহউদ্দিনের নাম ছিল

    ২২ জুলাই ২০২৬, ০০:০৬

    বিসিএস ক্যাডার পরিচয়ে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলতেন মোশাররফ

    বিসিএস ক্যাডার পরিচয়ে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলতেন মোশাররফ

    ২২ জুলাই ২০২৬, ০০:৩২

    অস্ত্রোপচারের চ্যালেঞ্জে...

    অস্ত্রোপচারের চ্যালেঞ্জে...

    ২২ জুলাই ২০২৬, ০০:৫৫

    শ্রীলঙ্কায় মশা মারতে কামান!

    শ্রীলঙ্কায় মশা মারতে কামান!

    ২২ জুলাই ২০২৬, ০১:২১

    লোকসানে থাকলেও হিসাবের খাতায় মুনাফা

    লোকসানে থাকলেও হিসাবের খাতায় মুনাফা

    ২২ জুলাই ২০২৬, ০১:৩৪

    advertiseadvertise