ইসলামের দৃষ্টিতে বিয়ে শুধু দুজন মানুষের ব্যক্তিগত সম্পর্ক
নয়। এটি
একটি পরিবার, একটি
সমাজ এবং একটি সভ্যতার ভিত্তি। পবিত্র কোরআন বিয়েকে ‘মিসাকান গালিজা’ বা অত্যন্ত
দৃঢ় অঙ্গীকার বলে অভিহিত করেছে (সুরা আন-নিসা, আয়াত : ২১)। তাই ইসলাম বিয়েকে সহজ করলেও
গোপন রাখার সংস্কৃতিকে উৎসাহিত করেনি। ইসলাম এমন একটি বিবাহব্যবস্থা প্রতিষ্ঠা করেছে, যেখানে স্বামী-স্ত্রীর অধিকার, সন্তানের
পরিচয় এবং সামাজিক মর্যাদা সুস্পষ্টভাবে সংরক্ষিত থাকে।
বর্তমান সময়ে পারিবারিক অমত, সামাজিক চাপ, অর্থনৈতিক
অনিশ্চয়তা...