Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

দোয়া কবুল হচ্ছে না মনে হলে কী করবেন?

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৯:৫৭
শেয়ার করুন:
দোয়া কবুল হচ্ছে না মনে হলে কী করবেন?

প্রতীকী ছবি

দোয়া মুমিনের জীবনের অন্যতম শক্তি ও প্রশান্তির উৎস। বিপদে-আপদে, দুশ্চিন্তায় কিংবা কোনো প্রয়োজন পূরণের আশায় মানুষ মহান আল্লাহর কাছে হাত বাড়ায়। কখনো কখনো দীর্ঘদিন ধরে কোনো বিষয় চেয়ে দোয়া করেও প্রত্যাশিত ফল পাওয়া যায় না। তখন কারও কারও মনে প্রশ্ন জাগে, আমার দোয়া কি কবুল হচ্ছে না? আল্লাহ কি আমার ডাক শুনছেন না? এমন ভাবনা থেকে অনেক সময় মানুষ হতাশ হয়ে পড়ে, এমনকি দোয়া করাও ছেড়ে দেয়। অথচ ইসলামের শিক্ষা হলো, দোয়া কখনো বৃথা যায় না। তাই দোয়ার ফল পেতে বিলম্ব হলে হতাশ না হয়ে ধৈর্য ও বিশ্বাসের সঙ্গে আল্লাহর কাছে চাইতে থাকতে হবে।

পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বান্দাদের আশ্বস্ত করে বলেছেন, ‘আর আমার বান্দারা যখন তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন বলে দাও, নিশ্চয়ই আমি নিকটবর্তী। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, আমি তার আহ্বানে সাড়া দিই।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৬) এ আয়াত থেকে স্পষ্ট হয়, আল্লাহ তাঁর বান্দার ডাক শোনেন এবং দোয়ার জবাব দেন। তবে বান্দা যেভাবে ও যখন চান, সব সময় সেভাবেই যে দোয়ার ফল প্রকাশ পাবে, বিষয়টি এমন নয়।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের কারও দোয়া কবুল করা হয়, যতক্ষণ না সে তাড়াহুড়া করে। সে বলে, আমি দোয়া করেছি, কিন্তু আমার দোয়া কবুল করা হয়নি।’ (বুখারি, হাদিস : ৬৩৪০) এই হাদিস আমাদের শেখায়, দোয়া করার পর অধৈর্য হয়ে পড়া উচিত নয়। বরং বারবার আল্লাহর কাছে চাইতে হবে এবং তাঁর রহমতের প্রতি আস্থা রাখতে হবে।

দোয়া কবুল হওয়ার বিষয়টি আমাদের প্রত্যাশার চেয়েও অনেক বিস্তৃত। হাদিসে এসেছে, কোনো মুসলমান গুনাহের কাজ কিংবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া না করলে এবং তাড়াহুড়া না করলে আল্লাহ তাকে তিনটির যেকোনো একটি প্রতিদান দেন। হয়তো তার চাওয়া দ্রুত পূরণ করেন, অথবা তা আখিরাতের জন্য সঞ্চিত রাখেন, কিংবা তার অনুরূপ কোনো বিপদ দূর করে দেন। (মুসনাদে আহমদ; আল-মুসতাদরাক লিল হাকিম) সুতরাং দোয়ার কাঙ্ক্ষিত ফল দৃশ্যমান না হলেও তা বিফলে যাচ্ছে, এমনটি ভাবার সুযোগ নেই।

দোয়া কবুলের প্রত্যাশায় নিজের জীবন ও আমল পর্যালোচনা করাও জরুরি। উপার্জন ও খাদ্য হালাল কি না, কারও অধিকার নষ্ট করা হচ্ছে কি না, জীবনে কোনো অন্যায় কিংবা গুনাহের অভ্যাস রয়েছে কি না, সেদিকে মনোযোগ দিতে হবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যে দীর্ঘ সফরে ক্লান্ত ও ধূলিধূসর অবস্থায় আকাশের দিকে হাত তুলে ‘হে আমার রব! হে আমার রব!’ বলে দোয়া করে; অথচ তার খাদ্য, পানীয় ও পোশাক হারাম এবং সে হারাম দ্বারা লালিত। এমন ব্যক্তির দোয়া কীভাবে কবুল হবে? (মুসলিম, হাদিস : ১০১৫) এ হাদিস আমাদের হালাল জীবনযাপনের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।

তাই দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ পাঠ করা, নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া এবং বিনয় ও আন্তরিকতার সঙ্গে প্রার্থনা করা উচিত। বিশেষ করে সিজদা, শেষ রাত এবং আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের মতো দোয়া কবুলের বিশেষ মুহূর্তগুলো কাজে লাগানো প্রয়োজন।

মনে রাখতে হবে, আল্লাহ আমাদের প্রয়োজন সম্পর্কে আমাদের চেয়েও অধিক অবগত। কখন কী আমাদের জন্য কল্যাণকর, তা তিনিই ভালো জানেন। তাই দোয়ার ফল পেতে বিলম্ব হলে হতাশ হওয়া নয়, বরং ধৈর্য, তাওবা ও আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করতে হবে। দোয়া কখনো ছেড়ে দেওয়া যাবে না। কারণ মুমিনের ভরসা মানুষের ওপর নয়, সর্বশক্তিমান আল্লাহর ওপর।

লেখক: আলেম ও সাংবাদিক

[email protected]

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস