Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

দোয়া কবুল না হওয়ার কারণ ও করণীয়

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৭
দোয়া কবুল না হওয়ার কারণ ও করণীয়

প্রতীকী ছবি

দোয়া মুমিনের সবচেয়ে শক্তিশালী আশ্রয়। কারণ মানুষ জানে  যখন সব দরজা তার জন্য বন্ধ হয়ে যায়, তখনও আল্লাহর দরজা তার জন্য খোলা থাকে। কিন্তু অনেক সময় দোয়া করার পরও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। এতে কেউ কেউ হতাশ হয়ে দোয়া ছেড়ে দেন। অথচ ইসলামের শিক্ষা হলো, দোয়া কখনোই বৃথা যায় না। আল্লাহ কখনো বান্দার প্রার্থনা সঙ্গে সঙ্গে কবুল করেন, কখনো তার বিনিময়ে কোনো বিপদ দূর করেন, আবার কখনো তা আখিরাতের জন্য সঞ্চিত রাখেন।

দোয়া কবুলের অন্যতম বড় বাধা হলো হারাম উপার্জন ও হারাম ভক্ষণ। রাসুলুল্লাহ (সা.) এমন এক ব্যক্তির কথা বলেছেন, যে দীর্ঘ সফরে ধূলিমলিন অবস্থায় হাত তুলে ‘হে আমার রব, হে আমার রব’ বলে দোয়া করে, অথচ তার খাদ্য, পানীয় ও পোশাক হারাম এবং সে হারাম দ্বারা লালিত। এরপর নবীজি (সা.) প্রশ্ন করেছেন, ‘তাহলে তার দোয়া কীভাবে কবুল হবে?’ (মুসলিম, হাদিস: ১০১৫)। তাই দোয়া কবুলের জন্য হালাল উপার্জন ও পবিত্র জীবন অত্যন্ত জরুরি।

গুনাহের ওপর অবিচল থাকা, অন্যের হক নষ্ট করা এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাও দোয়া কবুলের পথে বাধা হতে পারে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো মুসলিম আল্লাহর কাছে দোয়া করলে, তাতে গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় না থাকলে আল্লাহ তাকে তিনটির একটি দান করেন: হয় তার দোয়া কবুল করেন, অথবা অনুরূপ কোনো অনিষ্ট দূর করেন, অথবা আখিরাতের জন্য তা সঞ্চিত রাখেন। (মুসনাদ আহমদ, হাদিস : ১১১৩৩)

দোয়া কবুলের জন্য তাড়াহুড়ো করাও পরিহার করতে হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের কারও দোয়া ততক্ষণ কবুল হতে থাকে, যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বলে, আমি দোয়া করেছি, কিন্তু আমার দোয়া কবুল হয়নি।’ (বুখারি, হাদিস : ৬৩৪০) তাই দোয়া করা পর তা কবুল হতে দেরি হলেও আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না।

দোয়ার আগে তওবা ও ইস্তিগফার করা, হালাল রিজিকের প্রতি যত্নবান হওয়া এবং নিজের ভুল-ত্রুটি সংশোধন করা জরুরি। দোয়ার সময় আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, ‘আমি প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করি, যখন সে আমার কাছে প্রার্থনা করে।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৬)

দোয়া কবুলের জন্য উত্তম সময়গুলোও কাজে লাগানো উচিত, যেমন সিজদার সময়, রাতের শেষ তৃতীয়াংশ এবং আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। সর্বোপরি দোয়ার পাশাপাশি বৈধ উপায় অবলম্বন করে চেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ মুমিনের দায়িত্ব প্রার্থনা করা, চেষ্টা করা এবং ফলাফলের ভার আল্লাহর ওপর ছেড়ে দেওয়া।

লেখক: আলেম ও সাংবাদিক

[email protected]

দোয়া করাদোয়া কবুল না হওয়ার কারণদোয়া কবুলের জন্য করণীয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪

    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২০

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৯

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    advertiseadvertise