দোয়া মুমিনের সবচেয়ে শক্তিশালী আশ্রয়। কারণ মানুষ জানে যখন সব দরজা তার জন্য বন্ধ হয়ে যায়, তখনও
আল্লাহর দরজা তার জন্য খোলা থাকে। কিন্তু অনেক সময় দোয়া করার পরও কাঙ্ক্ষিত ফল
পাওয়া যায় না। এতে কেউ কেউ হতাশ হয়ে দোয়া ছেড়ে দেন। অথচ ইসলামের শিক্ষা হলো, দোয়া কখনোই
বৃথা যায় না। আল্লাহ কখনো বান্দার প্রার্থনা সঙ্গে সঙ্গে কবুল করেন, কখনো তার
বিনিময়ে কোনো বিপদ দূর করেন, আবার কখনো তা আখিরাতের জন্য সঞ্চিত রাখেন।
দোয়া কবুলের অন্যতম বড় বাধা হলো হারাম উপার্জন ও হারাম
ভক্ষণ। রাসুলুল্লাহ (সা.) এমন এক ব্যক্...