Agamir Somoy E-Paper
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় হজ

এক নজরে হজ

ইহরাম থেকে বিদায়ী তাওয়াফ: আত্মশুদ্ধির এক মহাযাত্রা

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ২৩:৫৮
ইহরাম থেকে বিদায়ী তাওয়াফ: আত্মশুদ্ধির এক মহাযাত্রা

প্রতীকী ছবি

হজ শুধু একটি ইবাদত নয়; এটি একজন মানুষের আত্মা, চিন্তা ও জীবনের পূর্ণাঙ্গ রূপান্তরের এক মহাসফর। পৃথিবীর নানা প্রান্ত থেকে লাখ লাখ মানুষ যখন একই পোশাকে, একই তাসবিহে, একই আহ্বানে সাড়া দিয়ে কাবার দিকে ছুটে আসে, তখন সেখানে জাতি, বর্ণ, ভাষা কিংবা সম্পদের সব পার্থক্য মুছে যায়। মানুষ ফিরে যায় আদম (আ.)-এর সন্তান মানব পরিচয়ে। হজের প্রতিটি ধাপের মধ্যে লুকিয়ে আছে আত্মসমর্পণ, ধৈর্য, ত্যাগ, ভালোবাসা ও আল্লাহর প্রতি পরম আনুগত্যের শিক্ষা।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘মানুষের ওপর আল্লাহর জন্য এ ঘরের হজ করা ফরজ, যারা সেখানে পৌঁছার সামর্থ্য রাখে।’ (সুরা আলে ইমরান, আয়াত : ৯৭)

হজের সফর শুরু হয় ‘ইহরাম’ দিয়ে। নির্ধারিত মীকাতে পৌঁছে হাজী সাহেবগণ গোসল করেন, সুগন্ধি ব্যবহার করেন এবং পুরুষরা দুই টুকরা সাদা কাপড় পরিধান করেন। নারীরা শালীন পোশাকেই ইহরাম বাঁধেন। এরপর উচ্চারিত হয় সেই কালজয়ী ধ্বনি—

“لَبَّيْكَ اللّٰهُمَّ لَبَّيْكَ”
“হে আল্লাহ! আমি হাজির, আপনার ডাকে সাড়া দিয়ে হাজির।”

এই ইহরামের পোশাক মানুষকে মৃত্যুর কাফনের কথা স্মরণ করিয়ে দেয়। এখানে নেই কোনো অহংকার, নেই রাজকীয়তা, নেই দুনিয়াবি পরিচয়ের গর্ব। ধনী-গরিব সবাই একাকার হয়ে দাঁড়ায় আল্লাহর সামনে।

মক্কায় পৌঁছে হাজীগণ প্রথমে কাবা শরিফ তাওয়াফ করেন। এটিকে বলা হয় ‘তাওয়াফে কুদূম’। সাত চক্কর ঘুরতে ঘুরতে মানুষ অনুভব করে, তার জীবনও যেন আল্লাহকে কেন্দ্র করেই আবর্তিত হওয়া উচিত। এরপর মাকামে ইবরাহিমের পেছনে দুই রাকাত সালাত আদায় করা হয় এবং সাফা-মারওয়ার মাঝে সাতবার সাঈ করা হয়। এই সাঈ আমাদের স্মরণ করিয়ে দেয় হাজেরা (আ.)-এর সেই অবিশ্বাস্য ত্যাগ ও মাতৃত্বের সংগ্রামের কথা, যখন তিনি শিশু ইসমাঈল (আ.)-এর জন্য পানির সন্ধানে মরুভূমির উত্তপ্ত বালুর ওপর দৌড়ে বেড়িয়েছিলেন।

যিলহজের ৮ তারিখ, ‘ইয়াওমুত তারবিয়াহ’ বা তারবিয়ার দিনে হাজীগণ মিনায় গমন করেন। সেখানে অবস্থান করে যোহর, আসর, মাগরিব, এশা ও পরদিনের ফজর আদায় করেন। মিনা যেন একটি প্রশিক্ষণশিবির, যেখানে মানুষ ধৈর্য, শৃঙ্খলা ও আল্লাহর স্মরণে নিজেকে প্রস্তুত করে।

৯ যিলহজ হলো আরাফার দিন, হজের শ্রেষ্ঠ ও প্রধান রুকন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

 الحَجُّ عَرَفَةُ 
“
হজ হলো আরাফা।” (তিরমিজি, হাদিস: ৮৮৯)

আরাফার ময়দানে দাঁড়িয়ে মানুষ যেন হাশরের ময়দানের এক ঝলক দেখতে পায়। লাখো মানুষ অশ্রুসিক্ত চোখে হাত তুলে ক্ষমা প্রার্থনা করে। কেউ নিজের গুনাহের জন্য কাঁদে, কেউ পরিবার-সন্তানের জন্য দোয়া করে, কেউ আবার সমগ্র উম্মাহর জন্য রহমত কামনা করে। সূর্যাস্ত পর্যন্ত এই অবস্থান হজের প্রাণ।

সূর্য ডোবার পর হাজীগণ মুযদালিফার উদ্দেশ্যে রওনা হন। সেখানে মাগরিব ও এশার সালাত একসাথে আদায় করা হয় এবং খোলা আকাশের নিচে রাতযাপন করা হয়। এখান থেকেই কঙ্কর সংগ্রহ করা হয়, যা পরে শয়তানকে প্রতীকীভাবে নিক্ষেপ করার জন্য ব্যবহৃত হবে।

১০ যিলহজ, ঈদুল আজহার দিন, হজের অন্যতম ব্যস্ত দিন। হাজীগণ মিনায় ফিরে এসে প্রথমে বড় জামরায় সাতটি কঙ্কর নিক্ষেপ করেন। এটি মূলত শয়তানের বিরুদ্ধে ঈমানি অবস্থান গ্রহণের প্রতীক। এরপর কোরবানি করা হয়, যা ইবরাহিম (আ.)-এর অনন্য ত্যাগের স্মৃতিকে জীবন্ত করে তোলে। তারপর পুরুষরা মাথা মুন্ডন বা চুল ছোট করেন। এতে অহংকার ঝরে পড়ে, মানুষ বিনয়ের এক নতুন পরিচয়ে ফিরে আসে।

এরপর সম্পন্ন করা হয় ‘তাওয়াফে ইফাদা’। এটি হজের ফরজ তাওয়াফ। আবারও কাবার চারপাশে সাত চক্কর, আবারও হৃদয়ের গভীর ভালোবাসা ও আত্মসমর্পণের প্রকাশ। অনেক হাজী এ সময় অশ্রু সংবরণ করতে পারেন না; কারণ অনুভূত হয়, হয়তো জীবনে আর কখনও এই ঘরে ফিরে আসা হবে না।

এরপর আসে আইয়ামে তাশরীক, অর্থাৎ ১১, ১২ ও ১৩ যিলহজ। হাজীগণ মিনায় অবস্থান করেন এবং তিনটি জামরায় সাতটি করে কঙ্কর নিক্ষেপ করেন। প্রতিদিন মোট ২১টি কঙ্কর নিক্ষেপের মাধ্যমে মানুষ যেন নিজের ভেতরের অহংকার, লোভ, হিংসা ও পাপপ্রবণতার বিরুদ্ধে প্রতীকী যুদ্ধ ঘোষণা করে। কেউ চাইলে ১২ যিলহজ সূর্যাস্তের আগে চলে যেতে পারেন, আর কেউ ১৩ তারিখ পর্যন্ত অবস্থান করেন।

সবশেষে আসে বিদায়ের বেদনাময় মুহূর্ত, ‘তাওয়াফে বিদা’। মক্কা ছাড়ার আগে শেষবারের মতো কাবাকে ঘিরে সাত চক্কর দেওয়া হয়। এই তাওয়াফে অনেক হৃদয় ভারী হয়ে ওঠে। কাবার দিকে তাকিয়ে মানুষ মনে মনে বলে, ‘হে আল্লাহ! আবারও যেন আপনার ঘরে ফিরে আসতে পারি।’

হজের প্রতিটি ধাপ আসলে মানুষের আত্মিক পরিশুদ্ধির একটি অধ্যায়। ইহরাম শেখায় সরলতা, তাওয়াফ শেখায় আল্লাহকেন্দ্রিক জীবন, সাঈ শেখায় চেষ্টা ও ত্যাগ, আরাফা শেখায় কান্না ও ক্ষমাপ্রার্থনা, কুরবানি শেখায় আত্মবিসর্জন, আর জামরায় কঙ্কর নিক্ষেপ শেখায় শয়তানের বিরুদ্ধে আজীবন সংগ্রাম।

তাই হজ কেবল কয়েকটি আনুষ্ঠানিক কাজের সমষ্টি নয়; এটি এমন এক ইবাদত, যা মানুষকে নতুন জীবনের পথে পরিচালিত করে। কবুল হজের সবচেয়ে বড় আলামত হলো, মানুষ হজ থেকে ফিরে এসে আগের চেয়ে বেশি আল্লাহভীরু, বিনয়ী ও আখিরাতমুখী হয়ে ওঠে।

মহান আল্লাহ আমাদের সকলকে কবুল হজের তাওফিক দান করুন। আমীন।

হজএকনজরে হজহজ ২০২৬
    শেয়ার করুন:
    Advertisement
    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৪

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৬

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    ২৫ আগস্ট ২০২৬, ১২:০৯

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    ২৫ আগস্ট ২০২৬, ১১:১৩

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    ২৫ আগস্ট ২০২৬, ১১:৪৩

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    ২৫ আগস্ট ২০২৬, ১১:০৯

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২৫

    নতুন নীতিমালার ভীতিতে সার সংকট

    নতুন নীতিমালার ভীতিতে সার সংকট

    ২৫ আগস্ট ২০২৬, ০৮:২৯

    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

    ২৫ আগস্ট ২০২৬, ১০:৩০

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:৪৩

    ভান্ডালজুরি পানি শোধনাগার চট্টগ্রাম ওয়াসার ‘সাদা হাতি’

    ভান্ডালজুরি পানি শোধনাগার চট্টগ্রাম ওয়াসার ‘সাদা হাতি’

    ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৩

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৪

    ‘হেয়ারকাট’ থাকছে না, টাকা তোলা যাবে প্রয়োজন অনুযায়ী

    ‘হেয়ারকাট’ থাকছে না, টাকা তোলা যাবে প্রয়োজন অনুযায়ী

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২০

    জিনজিরা-কেরানীগঞ্জে আজ ৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

    জিনজিরা-কেরানীগঞ্জে আজ ৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

    ২৫ আগস্ট ২০২৬, ১০:১৫

    রংপুরে চার খুনের তদন্তে ডিবি

    রংপুরে চার খুনের তদন্তে ডিবি

    ২৫ আগস্ট ২০২৬, ১০:৪০

    advertiseadvertise