তারাবির নামাজ নিয়ে আজহারীর বিশেষ আহ্বান
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
তারাবির নামাজে ধীরস্থিরভাবে কুরআন তেলাওয়াতের আহ্বান জানিয়েছেন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী।
আজ শুক্রবার নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ আহ্বান জানান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, তাড়াহুড়ো নয়, কুরআন তেলাওয়াত হোক তারতিলের সঙ্গে। অনুভূত হোক প্রতিটি আয়াত। সাথে তার একটি ভিডিও বক্তব্যে দেওয়া হয়।
রমজানে একাধারে ২০ রাকাত তারাবির নামাজ পড়তে কিছুটা সময় লাগে। সেজন্য অনেক মসজিদে দ্রুত গতিতে কুরআন পড়তে দেখা যায়। এভাবে কুরআন পড়া কাম্য নয়।
তার দেওয়া এ পোষ্টটিতে ৩ হাজার তিনশত কমেন্ট,২ হাজার শেয়ার ও ভিউ হয় ৬লক্ষ ৩৬ হাজার ।



