Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

মেঘমল্লার বসু এখনো আইসিইউতে, শারীরিক অবস্থা উন্নতির দিকে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৭
শেয়ার করুন:
মেঘমল্লার বসু এখনো আইসিইউতে, শারীরিক অবস্থা উন্নতির দিকে

মেঘমল্লার বসু। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও জাতীয় পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন দলটির নেতা অনিক রায়।

আজ বৃহস্পতিবার আগামীর সময়কে অনিক রায় বলেন, মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে। তবে ফুসফুসে কিছুটা সমস্যা থাকায় চিকিৎসকরা তাকে ঘুমের মধ্যে রাখছেন। জেগে উঠলে ফুসফুসে চাপ বাড়তে পারে বলে চিকিৎসকরা মনে করছেন। তবে বর্তমানে তার ফুসফুসের অবস্থাও আগের তুলনায় অনেক ভালো।

তিনি বলেন, সন্ধ্যার পর থেকে ধীরে ধীরে মেঘমল্লারকে দেওয়া অক্সিজেনের মাত্রা কমানোর চেষ্টা করা হতে পারে। বর্তমানে তার আগের মতো ভেন্টিলেশন সাপোর্টের প্রয়োজন হচ্ছে না। তিনি স্বাভাবিকভাবেই অক্সিজেন নিতে পারছেন।

হাসপাতালের সমন্বয়ের দায়িত্বে থাকা এনপিএর সদস্য সজীব তানভীর জানান, আগে থেকেই মেঘমল্লার বসু শ্বাসকষ্টের সমস্যা ছিল। গত পরশু সংক্রমণের কারণে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় এবং অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। তবে বৃহস্পতিবার সকাল থেকে বাইরে থেকে দেওয়া অক্সিজেনের মাত্রা ধীরে ধীরে কমানো হয়েছে এবং বর্তমানে তা স্বাভাবিক পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, রোগী এখনো আইসিইউতে আছেন। তবে তার কনশাসনেস লেভেল বাড়ছে। সর্বশেষ আপডেট অনুযায়ী, আজ রাতের মধ্যে তিনি পুরোপুরি সচেতন হতে পারেন বলে ডাক্তাররা জানিয়েছেন।

তিনি বলেন, রোগীর রক্তচাপ, পালসসহ অন্যান্য শারীরিক পরামিতিও বর্তমানে স্থিতিশীল রয়েছে। তার চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাত সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে বিভিন্ন বিভাগের প্রধান চারজন অধ্যাপক ও তিনজন সহযোগী অধ্যাপক রয়েছেন এবং হাসপাতালের পরিচালক নিজে চিকিৎসার বিষয়টি দেখাশোনা করছেন। আজ চার অধ্যাপকই রোগীকে দেখে গেছেন এবং তাদের পর্যবেক্ষণ অনুযায়ী রোগীর অবস্থা উন্নতির দিকে।

গত সোমবার দিবাগত রাতে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট এলাকা থেকে মেঘমল্লার বসুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তার পরিচিতজনরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। মেঘমল্লারের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট হাসপাতাল সূত্র জানায়, বিষক্রিয়ার সমস্যা দেখা দেওয়ায় তার পাকস্থলী ধৌত করা হয়েছিল। মঙ্গলবার বিকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে একই ভবনের পঞ্চম তলার আইসিইউতে স্থানান্তর করা হয়।

মেঘমল্লার বসু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য