Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

মির্জা ফখরুলকে বিএনপি রাষ্ট্রপতি প্রার্থী করায় মোস্তফা জামালের অভিনন্দন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১৪:০৩
মির্জা ফখরুলকে বিএনপি রাষ্ট্রপতি প্রার্থী করায় মোস্তফা জামালের অভিনন্দন

সংগৃহীত ছবি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপি থেকে মনোনয়ন দেয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার।

আজ বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে এই অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন সজ্জন, অভিজ্ঞ, প্রাজ্ঞ ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ রাজনৈতিক ব্যক্তিত্বকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করেন ১২ দলীয় জোট প্রধান।

মোস্তফা জামাল হায়দার বলেছেন, গত ১৬ বছর বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নানা প্রতিকূলতা, মামলা-হামলা, রাজনৈতিক চাপ ও কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি রাজপথের আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।

‘দলের মহাসচিব হিসেবে তিনি শুধু বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনাই করেননি, একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় ও বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন’, যোগ করেছেন মোস্তফা জামাল।

১২ দলীয় জোট প্রধান আরও বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে যেমন একজন অভিজ্ঞ রাজনীতিবিদের দূরদর্শিতা রয়েছে, তেমনি রয়েছে একজন শিক্ষিত ও সংস্কৃতিমনা মানুষের মানবিক মূল্যবোধ। দেশের সংকটময় সময়ে তার বক্তব্যে সব সময় গণতন্ত্র, আইনের শাসন, মানুষের অধিকার, সহনশীলতা ও জাতীয় ঐক্যের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পথের ওপর আস্থা রেখেছেন।

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান বলছিলেন, রাষ্ট্রপতি পদটি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ। এই পদে এমন একজন ব্যক্তির প্রয়োজন, যিনি দল-মতের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের সব নাগরিকের প্রতি সমান দৃষ্টিভঙ্গি নিয়ে দায়িত্ব পালন করতে পারবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংবিধানিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা, শালীন রাজনৈতিক সংস্কৃতির প্রতি অঙ্গীকার এবং মানুষের প্রতি তার গভীর মমত্ববোধ তাকে এই দায়িত্ব পালনের জন্য যোগ্য করে তুলেছে বলে তিনি মন্তব্য করেন।

বিএনপিজাতীয় পার্টিরাজনীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!