Agamir Somoy E-Paper
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অন্ধকারে আলোর দ্যুতি আবুল হোসেন
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

ফয়জুল করীমের মামলা প্রত্যাহার না হলে বিক্ষোভের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০২:৩৩
ফয়জুল করীমের মামলা প্রত্যাহার না হলে বিক্ষোভের হুঁশিয়ারি

মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলা বৃহস্পতিবারের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি। তা না হলে শুক্রবার ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলায় করা হবে বিক্ষোভ মিছিল।

বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ।

তার ভাষ্য, সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম মতো একজন নেতার বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করা একটি ফ্যাসিবাদী আচরণ। নতুন বাংলাদেশে এটা সহ্য করা হবে না।

হুঁশিয়ারি দিয়ে ইউনুস আহমদ বলেন, ‘২৫ জুনের মধ্যে মামলা প্রত্যাহার করতে হবে। যদি এই ফ্যাসিবাদী চরিত্রের ভিত্তিহীন মামলা প্রত্যাহার করা না হয়, তাহলে ২৬ জুন ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করা হবে।’

গত শনিবার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলাটি করেন জালাল আহমেদ খোকন তালুকদার নামের এক ব্যক্তি। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে এ মামলা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে রাঙামাটির লংগদু উপজেলায় ইসলামী আন্দোলনের জেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা আবদুল মান্নানের ওপর হামলার ঘটনাও তুলে ধরেন দলটির মহাসচিব। তিনি বলেন, ‘রাঙামাটি জেলার লংগদু উপজেলায় ইসলামী আন্দোলনের জেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা আবদুল মান্নানকে নির্মমভাবে কুপিয়েছেন লংগদু উপজেলার ৩ নম্বর গুলশাখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। প্রশাসনকে বলব, এই সন্ত্রাসীর বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।’

বৈঠকে ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফসহ দলের কেন্দ্রীয় নেতারা।

ফয়জুল করীমমামলাবিক্ষোভ
    শেয়ার করুন:
    Advertisement
    জয়পুরহাটে স্টুডিওতে মেকআপ ও ব্যান্ডেজ পরিয়ে বানানো হয়েছে জুলাইযোদ্ধা!

    জয়পুরহাটে স্টুডিওতে মেকআপ ও ব্যান্ডেজ পরিয়ে বানানো হয়েছে জুলাইযোদ্ধা!

    ১০ আগস্ট ২০২৬, ০০:৩৯

    ঢলের বালুতে ঢেকেছে আমনের ক্ষেত

    ঢলের বালুতে ঢেকেছে আমনের ক্ষেত

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৫০

    ঢাকা কলেজিয়েট স্কুল

    ঢাকা কলেজিয়েট স্কুল

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৫১

    প্রবাসী ভোটের মাঠে এগিয়ে জামায়াত-এনসিপি, কমিটি সংকটে বিএনপি

    প্রবাসী ভোটের মাঠে এগিয়ে জামায়াত-এনসিপি, কমিটি সংকটে বিএনপি

    ১০ আগস্ট ২০২৬, ০০:১২

    পোষা প্রাণীই বাড়াচ্ছে মৃত্যুঝুঁকি

    পোষা প্রাণীই বাড়াচ্ছে মৃত্যুঝুঁকি

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৫০

    এরা শুধু বিশ্বাসঘাতকই না, এরা জুলুমবাজও

    এরা শুধু বিশ্বাসঘাতকই না, এরা জুলুমবাজও

    ১০ আগস্ট ২০২৬, ০০:১০

    বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে

    বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে

    ১০ আগস্ট ২০২৬, ০০:৩৪

    সংবিধানে প্রতিশ্রুতি বাস্তবে বৈষম্য

    সংবিধানে প্রতিশ্রুতি বাস্তবে বৈষম্য

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৪৬

    চীনের বাজারে রেডমি নোট ১৭

    চীনের বাজারে রেডমি নোট ১৭

    ১০ আগস্ট ২০২৬, ০০:৪৩

    বেগতিক গতি

    বেগতিক গতি

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৪৬

    মিয়ানমারের সঙ্গে নতুন সম্পর্কের হাতছানি

    মিয়ানমারের সঙ্গে নতুন সম্পর্কের হাতছানি

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৪৬

    অন্ধকারে আলোর দ্যুতি আবুল হোসেন

    অন্ধকারে আলোর দ্যুতি আবুল হোসেন

    ১০ আগস্ট ২০২৬, ০৩:৪৯

    মাঝরাতে খামার থেকে স্ত্রীকে ‘ভয় করছে’ মেসেজ দেওয়ার পর ব্যবসায়ী নিখোঁজ

    মাঝরাতে খামার থেকে স্ত্রীকে ‘ভয় করছে’ মেসেজ দেওয়ার পর ব্যবসায়ী নিখোঁজ

    ১০ আগস্ট ২০২৬, ১৯:৪৮

    মগবাজারে লরির ধাক্কায় নিহত ২

    মগবাজারে লরির ধাক্কায় নিহত ২

    ১০ আগস্ট ২০২৬, ০১:১৬

    দুর্দিনের বন্ধু মির্জা ফখরুল, সুদিনে হচ্ছেন রাষ্ট্রপতি!

    দুর্দিনের বন্ধু মির্জা ফখরুল, সুদিনে হচ্ছেন রাষ্ট্রপতি!

    ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯

    advertiseadvertise