Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজনীতি

বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া হবে না: সমাজকল্যাণমন্ত্রী

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২১
বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া হবে না: সমাজকল্যাণমন্ত্রী

সংগৃহীত ছবি

শান্তি-শৃঙ্খলা রক্ষা করাই সরকারের প্রথম লক্ষ্য বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, কোনো অবস্থাতেই কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ দেওয়া যাবে না।

শনিবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জের সকল সরকারি দপ্তরের কর্মচারী ও সুধীজনের সঙ্গে এক মত বিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

বিচার বিচারালয়ে হবে উল্লেখ করে জাহিদ হোসেন বলেন, কোনো অবস্থাতেই চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী, দখলদারি, জমিকাটা, জমি দখল করা, গাছকাটা, মাছ মেরে ফেলার বিচার কাউকে নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না।

আইনের চোখে সবাই সমান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, আইন তার নিজস্ব গতিতে এগিয়ে যেতে হবে। অপরাধী জাহিদের ভাই না বোন, এটা দয়া করে দেখবেন না। আইনের চোখে ক্ষতিগ্রস্ত মানুষ যাতে বিচার পায়-এ ব্যাপারে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকতে হবে।

কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, হাসপাতালগুলো যাতে সবসময় পরিচ্ছন্ন থাকে, মানুষ যাতে বলতে না পারে হাসপাতালে গেলে গন্ধ লাগে, দুর্গন্ধ হয়। দয়া করে এ দায়িত্ব পালন করবেন। আর স্বাস্থ্য কমপ্লেক্সে যত শূন্য পদ আছে, আপনারা আমাদের দিয়ে সহায়তা করবেন, আমরা এগুলো ফিলাপ করার ব্যাপারে আপনাদের সহায়তা করবো।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, এলাকায় মাদক ও জুয়ার কোনো আসর চলবে না। রাত্রিবেলায় নদীর চরে কিছু কিছু খারাপ কাজ হয়। আমি জানি, সেটা বলতে চাই না। আমি এটা বন্ধ করতে চাই। যাতে কেউ কোনোদিন না বলে যে ওখানে জুয়া খেলা হয় এবং তার ভাগ কেউ পায়।

বিশৃঙ্খলাসমাজকল্যাণমন্ত্রী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise