Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

জাতীয় সংলাপ আজ থেকে

বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আনায় গুরুত্ব বিএনপির

রাজকুমার নন্দী
রাজকুমার নন্দী
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৬
শেয়ার করুন:
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আনায় গুরুত্ব বিএনপির

গ্রাফিকস: আগামীর সময়

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য আরও সুসংহত করার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে সংসদের ভেতরে ও বাইরে থাকা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে বসছেন তিনি। আজ সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আলোচনার মধ্য দিয়ে শুরু হবে সংলাপের সূচনা।

সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় এই উদ্যোগ বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদা বৈঠক করবেন প্রধানমন্ত্রী। পরে প্রয়োজনে আয়োজন করা হতে পারে সর্বদলীয় বৈঠক।

জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দল নীতিগতভাবে একমত। তবে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে দুই দলের মধ্যে অবস্থানগত পার্থক্য রয়েছে, যেটা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। জাতীয় ঐক্যের প্রশ্নে গণভোটের রায়ের আলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। জুলাই সনদে দেওয়া বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) প্রশ্নে ক্ষমতাসীন দলটির কাছে নতুন সিদ্ধান্ত চায় বিরোধীরা। তবে ক্ষমতাসীন দলটি বলেছে, জুলাই সনদে বিএনপির দেওয়া ‘নোট অব ডিসেন্টে’ কোনো পরিবর্তন চাইলে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটির বৈঠকে এসে প্রস্তাব দিতে হবে।

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে থেকেই আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। তবে তার এ ঘোষণাকে দেশে ফেরার বাস্তব প্রস্তুতি হিসেবে দেখছেন না বিএনপির নেতারা। বরং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে চাঙ্গা রাখা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির রাজনৈতিক কৌশল বলে মনে করছেন তারা। তাদের ধারণা, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই। তবে তার এ ঘোষণাকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে বাড়তে পারে তৎপরতা।

সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, পুলিশের একাধিক স্থাপনা, গ্রামীণ ব্যাংকের বেশ কয়েকটি কার্যালয় এবং বিএনপির সংসদ সদস্যসহ নেতাদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিশেষ করে গোপালগঞ্জে থানা জ্বালিয়ে দেওয়াসহ ব্যাপক নাশকতা ও সহিংসতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে। এসব ধারাবাহিক ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করছে পুলিশ। এমন পরিস্থিতিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

জুলাই জাতীয় সনদ প্রণয়ন নিয়ে ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৭২টি বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন, যেটি ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। পরে আলোচনায় অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও জোটের সর্বসম্মত ও বৃহত্তর ঐকমত্য এবং কয়েকটি ভিন্নমতসহ ৮৪টি সুপারিশ-সংবলিত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ প্রণয়ন করা হয়। যা ওই বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করা হয়। স্বাক্ষরিত জুলাই সনদে উল্লেখ আছে, অবশ্যই কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে তারা সেইমতে ব্যবস্থা নিতে পারবে।

দলীয় নির্বাচনী ইশতেহার ৩১ দফা সংস্কার প্রস্তাব এবং জুলাই সনদের প্রস্তাব সমন্বয় করে বিদ্যমান সংবিধানেই অষ্টাদশ সংশোধনী আনার কথা বলছে বিএনপি। সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের লক্ষ্যে চলতি বছরের ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে গঠন করা হয় ১২ সদস্যের ‘সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি’। ১৭ সদস্যের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হলেও বিরোধী দল নাম না দেওয়ায় ১২ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির একাধিক বৈঠক হলেও এখনো কমিটিতে নাম দেয়নি ১১ দলীয় ঐক্য। জামায়াত ও এনসিপির ১১ দলীয় ঐক্য সংশোধন নয়, সংবিধান সংস্কার চায়। সে কারণে ওই কমিটি প্রত্যাখ্যান করেছে তারা। তবে বিএনপির এখনো প্রত্যাশা, কমিটিতে নাম দিয়ে সংবিধান সংশোধন প্রক্রিয়ায় অংশ নেবে বিরোধী দল।

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান আগামীর সময়কে বলেছেন, জাতীয় ঐকমত্যে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বিএনপি অবশ্যই বাস্তবায়ন করবে। জাতীয় ঐকমত্য কমিশন দলগুলোর কাছ েথকে ‘নোট অব ডিসেন্ট’সহ স্বাক্ষর নিয়েছিল এবং সনদ বাস্তবায়নে গণভোট স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপরই হওয়ার কথা ছিল। কিন্তু স্বাক্ষরের পর অন্তর্বর্তী সরকার সে বিষয়টির ব্যত্যয় ঘটিয়েছে, এ ব্যাপারে তারা নিজেরাই ভিন্ন সিদ্ধান্ত নেয়। সে দায় তো বিএনপির নয়। বিএনপি বড় দল, সরকার গঠন করেছে। যারা সরকার গঠন করেন, বড় হয়— তাদের অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয়।

‘সনদ বাস্তবায়নে সরকার সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে। এখন বিরোধী দলের যদি এই নোট অব ডিসেন্ট বাদ দেওয়া বা সংযোজন-বিয়োজনের অন্য কোনো প্রস্তাব থাকে, সেক্ষেত্রে কমিটিতে এসে তারা তাদের মতামত দিতে পারে। কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও সেই আহ্বান জানিয়েছেন’— যোগ করলেন তিনি।

জাতীয় সংসদের হুইপ ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু আগামীর সময়কে বলেছেন, ‘জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সব বিভেদ-দ্বন্দ্ব ভুলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আমরা ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল রাজপথে সক্রিয় থাকব। ঠিক যেমন জুলাই গণআন্দোলনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছি।’

বিএনপিসংবিধান সংশোধন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’