Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজনীতি

ভোট দিতে যাননি জি এম কাদের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৯
ভোট দিতে যাননি জি এম কাদের

সংগৃহীত ছবি

রংপুর-৩ (মহানগর-সদর) আসনে জাতীয় পার্টির প্রার্থী জি এম কাদের বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট দিতে কেন্দ্রে যাননি। তিনি নগরীর নিউসেনপাড়া মহল্লার স্কাই ভিউ বাসভবনেই অবস্থান করছেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি সন্ধ্যায় প্রেস ব্রিফিং করে নিজের অবস্থান জানাবেন।

বিকেল তিনটায় স্কাই ভিউ বাসভবনে গিয়ে দেখা যায়, মূল ফটক ও দরজাগুলো বন্ধ। বাইরে কোনো নেতাকর্মী নেই। বাসার ভেতরে কয়েকজন সাংবাদিক অপেক্ষা করছিলেন।

জি এম কাদেরের ব্যক্তিগত সহকারী তৈয়ব আহামেদ এসে সাংবাদিকদের বলেন, স্যার এখন কোনো কথা বলবেন না। ফলাফল ঘোষণার পর সন্ধ্যায় তিনি প্রতিক্রিয়া জানাবেন।

জানা যায়, জিএম কাদের রংপুর-৩ (মহানগর-সদর) আসনে জাতীয় পার্টির প্রার্থী হলেও তিনি ঢাকার তালিকাভুক্ত ভোটার। নির্বাচনি হলফনামার তথ্য অনুযায়ী, জিএম কাদেরের বর্তমান ও স্থায়ী ঠিকানা বাসা নং-৯/এ, সড়ক নং-৩৩, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০ উল্লেখ করা হয়েছে। তার জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অনুসন্ধান করে দেখা গেছে, তিনি উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভোটার।

জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি আরিফ আলী বলেন, স্যারের মন-মেজাজ খুব খারাপ। তিনি ভীষণ মাইন্ড করেছেন। নির্বাচনের ফল খুব ভালো হবে বলে তিনি মনে করছেন না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনজিএম কাদের
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise