Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

এনসিপি আছে শুধু নগর মহানগরে

আমজাদ হোসেন হৃদয়
আমজাদ হোসেন হৃদয়
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৬
এনসিপি আছে শুধু নগর মহানগরে

গ্রাফিকস: আগামীর সময়

 জাতীয় রাজনীতিতে আত্মপ্রকাশের পর দ্রুত আলোচনার কেন্দ্রে এলেও মাঠের সংগঠনে এখনো শক্ত অবস্থান তৈরি করতে পারেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই গণঅভ্যুত্থানের ভেতর থেকে জন্ম নেওয়া দলটি তরুণ নেতৃত্বে ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ স্বপ্ন দেখিয়ে যাত্রা শুরু করে এবং প্রথম জাতীয় নির্বাচনেই সংসদে ছয়টি আসন পায়। তবে জাতীয় পর্যায়ের এ দৃশ্যমান সাফল্যের বিপরীতে জেলা-উপজেলা থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যন্ত সংগঠনের চিত্র অনেকটাই ভিন্ন। কোথাও কমিটি থাকলেও নিয়মিত কার্যক্রম নেই, কোথাও নেতৃত্বের পদত্যাগে সাংগঠনিক কাঠামো দুর্বল হয়েছে, আবার কোথাও দলটির রাজনৈতিক উপস্থিতি খুব একটা দৃশ্যমান নয়। ফলে জাতীয় রাজনীতিতে দ্রুত পরিচিতি পেলেও সেই পরিচিতিকে স্থায়ী সাংগঠনিক শক্তিতে রূপ দেওয়াই এখন এনসিপির সামনে বড় চ্যালেঞ্জ।

ঢাকাকেন্দ্রিক কর্মসূচি, সংবাদ সম্মেলন ও রাজনৈতিক বিবৃতিতে নিয়মিত সক্রিয় থাকলেও দেশের বিস্তীর্ণ অঞ্চলে এনসিপির সাংগঠনিক তৎপরতা এখনো সীমিত। তৃণমূলের দুর্বলতার চিত্র দেশের বিভিন্ন অঞ্চলে কমবেশি দেখা যাচ্ছে। গত ১৫ মে চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণার পরপরই একযোগে ২২ নেতাকর্মী পদত্যাগ করেন। এর আগে মার্চে রাঙামাটি জেলার যুগ্ম সদস্য সচিব উজ্জ্বল চাকমা পদত্যাগের পাঁচ দিনের মাথায় জুরাছড়ি উপজেলা কমিটির আহ্বায়কসহ ৮৭ জন পদত্যাগ করেন। বছরের শুরুতে খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরাসহ তিন শতাধিক নেতাকর্মী এনসিপি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন। পার্বত্য চট্টগ্রামের তিন জেলাতেই এনসিপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে এমন দুর্বলতার চিত্র রয়েছে।

শুধু পার্বত্য অঞ্চল নয়, গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর ও শরীয়তপুরে কমিটি থাকলেও দলটির কার্যক্রম খুব একটা দৃশ্যমান নয়। বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন জেলায়ও সাংগঠনিক তৎপরতা সীমিত বলে দলটির তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে। অর্থাৎ কাগজ-কলমে কমিটি থাকলেও অনেক জায়গায় মাঠপর্যায়ে সেই সংগঠনের কার্যকর উপস্থিতি নেই।

কেন্দ্রেও ভাঙনের ছাপ: শুধু তৃণমূল নয়, কেন্দ্রীয় সংগঠনেও ধারাবাহিক পরিবর্তন এসেছে। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশের সময় এনসিপির কেন্দ্রীয় কমিটিতে ছিলেন ২১৭ জন। এক বছরের মধ্যেই সে সংখ্যা নেমে আসে ১৭২ জনে। অর্থাৎ কেন্দ্রীয় পর্যায়েই অন্তত ৪৫ জন নেতা এখন আর কমিটিতে নেই। কেউ পদত্যাগ করেছেন, কেউ বহিষ্কৃত হয়েছেন, আবার কেউ অন্য রাজনৈতিক প্ল্যাটফর্মে চলে গেছেন। পরে কেউ কেউ দলে ফিরলেও বেশিরভাগই বাইরে থেকে যান।

জাতীয় নির্বাচনের আগে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে যাওয়ার সিদ্ধান্ত ঘিরেও দলের ভেতরে টানাপড়েন সৃষ্টি হয় এবং কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা পদত্যাগ করেন। ফলে জাতীয় রাজনীতিতে দ্রুত পরিচিতি পাওয়া দলটির জন্য এখন বড় সাংগঠনিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে— কীভাবে সেই পরিচিতিকে তৃণমূলের শক্তিতে রূপ দেওয়া যাবে।

এনসিপির তৃণমূলের এ দুর্বলতা দলটির নেতৃত্বও স্বীকার করেছে। আহ্বায়ক নাহিদ ইসলাম গত বছরের সেপ্টেম্বরে দলের সমন্বয় সভায় বলেছিলেন, এক বছরে দলটি যতটা সাংগঠনিক শক্তি অর্জন করার কথা ছিল, তা পারেনি।

গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক অস্থিরতা এবং অল্প সময়ের মধ্যে আন্দোলনের নেতৃত্ব থেকে রাজনৈতিক দল ও পরে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কারণে সাংগঠনিক বিস্তারের সুযোগ সীমিত ছিল বলে দলটির নেতারা দাবি করেন। এনসিপির নেতাদের মতে, নতুন দল হিসেবে এ সাংগঠনিক দুর্বলতা পুরোপুরি অস্বাভাবিক নয়। প্রতিষ্ঠার পর খুব অল্প সময়ের মধ্যে আন্দোলনের নেতৃত্ব থেকে রাজনৈতিক দল গঠন এবং এরপর জাতীয় নির্বাচনে অংশ নিতে হয়েছে তাদের। পুরনো রাজনৈতিক দলগুলোর মতো দীর্ঘদিন ধরে ইউনিয়ন, উপজেলা কিংবা ওয়ার্ডভিত্তিক নেটওয়ার্ক তৈরির সুযোগ পায়নি দলটি। ফলে জাতীয় রাজনীতিতে দ্রুত পরিচিতি তৈরি হলেও মাঠপর্যায়ে স্থায়ী সাংগঠনিক ভিত্তি গড়ে তোলার সময় ছিল সীমিত।

এ বাস্তবতা থেকেই এখন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলে বড় ধরনের সাংগঠনিক তৎপরতা শুরু করেছে এনসিপি। দলটির লক্ষ্য উপজেলা থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যন্ত সাংগঠনিক কাঠামো শক্ত করা এবং স্থানীয় পর্যায়ে একটি স্থায়ী রাজনৈতিক ভিত্তি তৈরি করা। দলের কেন্দ্রীয় নেতারা বলছেন, জাতীয় পর্যায়ে পরিচিতি ও নির্বাচনী সাফল্যের পর এখন তাদের মূল মনোযোগ মাঠের সংগঠনে। জেলা-মহানগরের পর উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যন্ত সংগঠন বিস্তারের মাধ্যমে একটি স্থায়ী রাজনৈতিক ভিত্তি গড়ে তুলতে চায় এনসিপি। স্থানীয় নির্বাচন সামনে রেখে সে কাজই এখন দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

এনসিপির সূত্র জানিয়েছে, জেলা ও মহানগর পর্যায়ে দলটির সব কমিটি এর মধ্যে করা হয়েছে ঘোষণা। এ ছাড়া উপজেলা পর্যায়ে প্রায় ৪০০টি এবং ইউনিয়ন পর্যায়ে রয়েছে প্রায় এক হাজার কমিটি। দলটির সাংগঠনিক অবস্থান তুলনামূলকভাবে ভালো উত্তরাঞ্চলে। বিশেষ করে দলের মুখ্য সংগঠক সারজিস আলমের জন্মভূমি পঞ্চগড়ে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গঠিত হয়েছে এনসিপির সব কমিটি।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত বলেছেন, দেশের ৬৪ জেলায় কমিটি গঠন শেষে এখন উপজেলা পর্যায়ে কমিটি করার পরিকল্পনা করছে এনসিপি। অক্টোবরের মধ্যে সব উপজেলায় কমিটি করার পরিকল্পনা করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা ইউনিটগুলোকে এসব কমিটি গঠনে দেওয়া হয়েছে সময়সীমা। পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্ভব না হলে ১১ থেকে ১৫ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি করা যাবে এবং পরবর্তী ১৫ দিনের মধ্যে সেটিকে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে রূপ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু উপজেলা নয়, ইউনিয়ন পর্যন্ত সংগঠন বিস্তারের পরিকল্পনাও রয়েছে দলটির। যেসব উপজেলায় এর মধ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বা হবে, সেসব কমিটিকে ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠনের কাজ শুরু করতে বলা হয়েছে। পাশাপাশি পৌরসভা ও সিটি করপোরেশন পর্যায়ের সাংগঠনিক কাঠামোও শক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, তৃণমূলে সাংগঠনিক শক্তি বাড়াতে দ্রুততার সঙ্গে কাজ চলছে। দেশের প্রায় ৪ হাজার ৬০০ ইউনিয়ন সামনে রেখে স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেওয়ার লক্ষ্যেই এগোচ্ছে বলেও জানালেন তিনি।

সারজিস আলমের ভাষ্য, আগামী স্থানীয় নির্বাচনে দেশের প্রতিটি ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত এনসিপি-সমর্থিত প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে। ইউনিয়ন পর্যায়ে সংগঠন বিস্তারের পাশাপাশি প্রার্থী বাছাইয়ের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।

এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও মিডিয়া উপকমিটির প্রধান সারোয়ার তুষার বলেছেন, তৃণমূলে যে দুর্বলতা রয়েছে, তা নতুন দল হিসেবে স্বাভাবিক। তবে সেখান থেকে উত্তরণের জন্য কাজ চলছে এবং তৃণমূল শক্তিশালী করাই এখন দলের মূল লক্ষ্য। তিনি বললেন, প্রায় সব জেলা ও মহানগরে তাদের কমিটি রয়েছে। প্রায় ৭০ শতাংশ উপজেলায় গঠন করা হয়েছে কমিটি। আগামী অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ের কাঠামো সম্পন্ন এবং ডিসেম্বরের মধ্যে সব ইউনিয়নে লক্ষ্য রয়েছে কমিটি দেওয়ার। আগামী বছরের মাঝামাঝি ওয়ার্ড পর্যায়েও কমিটি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এনসিপিজাতীয় নাগরিক পার্টিরাজনীতিমহানগর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    উত্থানের পর অস্বস্তির বৃত্তে জামায়াত

    উত্থানের পর অস্বস্তির বৃত্তে জামায়াত

    রিমান্ড শেষে আখতারুজ্জামান আদালতে, আটক রাখার আবেদন

    রিমান্ড শেষে আখতারুজ্জামান আদালতে, আটক রাখার আবেদন