Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

প্রতিবেশী দেশ থেকে হুমকি আসছে, সরকারের নীরবতায় উদ্বিগ্ন জামায়াত : পরওয়ার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১৯:১৭
শেয়ার করুন:
প্রতিবেশী দেশ থেকে হুমকি আসছে, সরকারের নীরবতায় উদ্বিগ্ন জামায়াত : পরওয়ার

মিয়া গোলাম পরওয়ার

আওয়ামী লীগের প্রতি দেশের কর্মীদের চেয়ে প্রতিবেশী রাষ্ট্রের মন্ত্রীদের প্রেম বেশি দেখা যায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘প্রতিবেশী দেশের কিছু নেতা বাংলাদেশের ভূখণ্ড দখলের হুমকি দিচ্ছেন। অথচ এ বিষয়ে আমাদের সরকারের নীরবতায় জাতি উদ্বিগ্ন। তারা বাংলাদেশ দখলের হুমকি দিচ্ছে, কিন্তু সরকার এখন পর্যন্ত তাদের হাইকমিশনারকে ডেকে জোরালো কোনো পদক্ষেপ নিতে পারেনি।’

আজ রবিবার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

১৬ই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতার

২৫ নভেম্বর ২০২৬

গত মঙ্গলবার বাংলাদেশ সম্পর্কে পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং বলেছিলেন, ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেব। অনেক হয়েছে; বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, আমরা অবশ্যই এর প্রতিশোধ নেব, এতে কোনো সন্দেহ নেই।’

এমন বক্তব্যের পর গত বৃহস্পতিবার অর্জুন সিংকে ‘পাগল’ হিসেবে অ্যাখ্যায়িত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, পৃথিবীর সব জায়গার রাজনীতিতেই কিছু পাগল মানুষ থাকে। এ ধরনের বক্তব্যকে গুরুত্ব না দিয়ে বাংলাদেশের সম্পর্ক ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিবেচনা করা উচিত।

আরও পড়ুন

বাংলাদেশ ‘দখল’ নিয়ে পশ্চিমবঙ্গ মন্ত্রীর বক্তব্য, ‘পাগল’ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২৬ নভেম্বর ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণা নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এ মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মন্ত্রী। তবে এই বক্তব্যকে পাত্তা না দিয়ে পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন আহমেদ বললেন, ‘আমাদের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে। গুরুতর আলোচনা হয় জাতীয় সরকার থেকে জাতীয় সরকার পর্যায়ে।’

এই প্রসঙ্গে আজ রবিবার গোলাম পরওয়ার বলেন, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির পরিবর্তে বীরত্বের পররাষ্ট্রনীতি অনুসরণ করা উচিত।

আরও পড়ুন

জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

২৪ নভেম্বর ২০২৬

ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, ফিলিস্তিনের জনগণের পক্ষে অবস্থান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া এবং ইসরায়েলি গণহত্যায় নিহতদের জন্য দোয়া করায় জায়নবাদী গোষ্ঠী তার সফর বিতর্কিত করার চেষ্টা করেছে। বাংলাদেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের অনেকেই ফিলিস্তিনের পক্ষে জনগণের অবস্থান স্পষ্ট করেছেন। ভবিষ্যতেও বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে।

সভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। পরিচালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।

গোলাম পরওয়ারজামায়াত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার