Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

আসিফ মাহমুদ

দুই সিটির প্রশাসক মেয়র হওয়ার যোগ্য নন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ২১:০৮
দুই সিটির প্রশাসক মেয়র হওয়ার যোগ্য নন

ছবি: আগামীর সময়

সরকারি কোষাগারের টাকা ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক। এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার বিকালে নাখালপাড়ার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম আদীবের উদ্যোগে চলছিল বৃক্ষ বিতরণ কর্মসূচি। সেখানে এ অভিযোগ করেছেন তিনি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী এই কর্মসূচির আয়োজন করে এনসিপি ঢাকা মহানগর উত্তরের পরিবেশ ও জলবায়ু সেল।

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘এনসিপির পক্ষ থেকে পাঁচ দফা দাবি দেওয়া হয়েছে। তারা (দুই সিটির প্রশাসক) চেয়ারে বসে নির্বাচন করতে পারবেন না। লাখ লাখ পোস্টার লাগিয়ে নগর দূষিত করছেন। আবাসিক এলাকা, এমনকি মেট্রো স্টেশনেও গরুর হাট বসানো হয়েছে। এই অব্যবস্থাপনাই প্রমাণ করে তারা মেয়র হওয়ার যোগ্য নন।’

‘বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল হচ্ছে। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা, কারণ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ’, যোগ করেন তিনি।

একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানান আসিফ মাহমুদ। তবে জোটগতভাবে নির্বাচনে অংশ নেবে কি না, সে বিষয়ে তফসিল ঘোষণার পর সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে উল্লেখ করেন।

এ সময় ঢাকার দুই প্রশাসক নৈতিকভাবে দায়িত্বে থাকতে পারেন না বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। তাদের অভিযোগ, প্রশাসকরা সরকারি অর্থ ও সিটি করপোরেশনের সম্পদ ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটির মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম আদীব মন্তব্য করেন, ঢাকার দুই প্রশাসক দায়িত্ব পালনে ব্যর্থ। কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, বর্জ্য অপসারণ এবং নাগরিক ভোগান্তি কমানোর ক্ষেত্রে তারা সফল হতে পারেননি। একই সঙ্গে সিটি করপোরেশনের অর্থ, লোগো ও জনবল ব্যবহার করে নিজেদের মেয়রপ্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন। ফলে নৈতিকভাবে তারা কোনোভাবেই দায়িত্বে থাকতে পারেন না।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপি ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সদস্যসচিব আবু বকর এবং সহসাংগঠনিক সম্পাদক নুর আমিন খান।

এনসিপিমেয়রপ্রার্থীআসিফ মাহমুদ সজীব ভূঁইয়াআরিফুল ইসলাম আদীব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!