Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

সংবাদ সম্মেলনে জামায়াত

মেরুদণ্ডহীন কমিশন দিয়ে নির্বাচন সুষ্ঠু হতে পারে না

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯
মেরুদণ্ডহীন কমিশন দিয়ে নির্বাচন সুষ্ঠু হতে পারে না

গ্রাফিকস: আগামীর সময়

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) অবস্থান পরিবর্তনের সমালোচনা করেছে জামায়াতে ইসলামী। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘এত নতজানু, এত মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন দিয়ে এই ইলেকশন কখনো সুষ্ঠু হতে পারে না। ভোট সুষ্ঠু করতে ইসির স্বাধীনতা নিশ্চিত করা, স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত না করা এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ জরুরি।’ গতকাল বুধবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বললেন গোলাম পরওয়ার।

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ নিয়ে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে জামায়াত সেক্রেটারি জেনারেলের অভিযোগ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ভোটের সময়সূচি নিয়ে আপত্তি জানানোর পর অবস্থান পরিবর্তন করেছে ইসি। এতে কমিশনের স্বাধীনতা ও সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ও অতিরিক্ত সচিব শামসুল আলমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তিনি। গোলাম পরওয়ার বললেন, ‘তাদের আচরণে সাংবিধানিক দায়িত্ব পালনের পরিবর্তে বিএনপির প্রতিনিধিত্ব করার বিষয়টি প্রতীয়মান। সিনিয়র সচিব ‘মন্ত্রীর কথা শিরোধার্য’ মন্তব্য করার পর প্রশ্ন উঠেছে যে, তার মেরুদণ্ড কোথায়?’

‘এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য করার উদ্যোগ সংবিধানবিরোধী। অতীতে এই শিক্ষকরা স্থানীয় সরকার ও জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। এখন তাদের নির্বাচনে সুযোগ বন্ধ করার উদ্যোগ সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদের পরিপন্থী’— বিধান দেখালেন তিনি।

সংবাদ সম্মেলনে সরকারের কাছে আট দফা দাবি তুলে ধরলেন গোলাম পরওয়ার। এর মধ্যে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে নির্বাচনের সময়সূচি নির্ধারণের সুযোগ দেওয়া, কোনো মন্ত্রণালয়, মন্ত্রী বা রাজনৈতিক কর্তৃপক্ষের হস্তক্ষেপ না করা, স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত না করা এবং দ্রুত একটি সুস্পষ্ট, চূড়ান্ত ও সময়াবদ্ধ নির্বাচনী রোডম্যাপ ঘোষণা অন্যতম।

জামায়াতস্থানীয় সরকার নির্বাচন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    এবার সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

    এবার সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি