Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

এনসিপির বিবৃতি

জাপা নেতার বাসায় নাহিদ-হাসনাতের রাতযাপনের খবর ‘বিভ্রান্তিকর’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১৮:৪৪
জাপা নেতার বাসায় নাহিদ-হাসনাতের রাতযাপনের খবর ‘বিভ্রান্তিকর’

গ্রাফিকস: আগামীর সময়

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরীর বাসায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা অবস্থান করেছিলেন— কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসা এমন সংবাদকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে এর প্রতিবাদ জানিয়েছে দলটির মিডিয়া উইং।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপি জানায়, দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এমপি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এমপিসহ কেন্দ্রীয় নেতারা জাতীয় পার্টির নেতা মাহমুদুল ইসলাম চৌধুরীর আমন্ত্রণে তার বাসায় যাননি। তারা জলবায়ু ও পরিবেশকর্মী রায়হানুল ইসলাম চৌধুরীর আমন্ত্রণে তার বাসভবনে অবস্থান করেছিলেন।

বিবৃতিতে বলা হয়, গত রোববার রাতে চট্টগ্রামের বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় এনসিপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচি শেষে রাত হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশবাদী সংগঠন ‘কোল ফ্রি ওয়ার্ল্ড’-এর নির্বাহী সম্পাদক ও জলবায়ু কর্মী রায়হানুল ইসলাম চৌধুরীর আমন্ত্রণে নেতারা তার বাসায় নৈশভোজ করেন এবং সেখানে রাত্রিযাপন করেন।

এনসিপি আরও জানায়, আলোচ্য বাড়িটি ছয় ভাইয়ের যৌথ মালিকানাধীন হলেও এনসিপি নেতারা রায়হানুল ইসলাম চৌধুরীর অংশে অবস্থান করেছিলেন। ওই সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী বাড়িতে উপস্থিত ছিলেন না।

আরও পড়ুন

নিষিদ্ধ করতে চাওয়া জাপা নেতার বাড়িতে নাহিদ-হাসনাত

১৩ জুলাই ২০২৬

বিবৃতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা সম্পূর্ণ ব্যক্তিগত সম্পর্কের সূত্রে জলবায়ু কর্মী রায়হানুল ইসলাম চৌধুরীর আমন্ত্রণে তার বাসায় যাই। সেখানে জাপা নেতা মাহমুদুল ইসলাম চৌধুরীর সঙ্গে আমাদের কোনো দেখা-সাক্ষাৎ বা আলোচনা হয়নি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সফরকে ভিন্নভাবে প্রচার করার চেষ্টা করা হচ্ছে।’

একই বিষয়ে রায়হানুল ইসলাম চৌধুরী বলেন, ‘এনসিপি নেতা নাহিদসহ অন্য নেতারা আমার আমন্ত্রণে আমার বাড়িতে এসেছিলেন এবং তারা আমার ব্যক্তিগত প্লটেই অবস্থান করেন। এটি আমাদের ছয় ভাইয়ের যৌথ সম্পত্তি হলেও ওই সময় আমার ভাই মাহমুদুল ইসলাম চৌধুরী বাড়িতে ছিলেন না। এই সফরের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।’

বিবৃতিতে এনসিপি দাবি করেছে, একটি মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ত্রাণ বিতরণ শেষে সাধারণ সৌজন্যতাবোধ থেকে এই সফরের আয়োজন করা হয়েছিল। এর সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতা বা অন্য কোনো উদ্দেশ্য জড়িত নয়।

এনসিপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা