Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

ককটেল-আগুনের  নৈরাজ্য ঠেকাতে মাঠে থাকবে বিএনপি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০
ককটেল-আগুনের  নৈরাজ্য ঠেকাতে মাঠে থাকবে বিএনপি

গ্রাফিকস: আগামীর সময়

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যেও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঘটেছে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা। কয়েক দিন ধরে একের পর এক ককটেল বিস্ফোরণ ও আগুন দেওয়ার ঘটনায় আতঙ্ক-উদ্বেগ দেখা দিয়েছে জনমনে। পুলিশ বলছে, দেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মাঠে নামিয়ে নাশকতার চেষ্টা করছেন বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতারা। এদিকে বিভিন্ন এলাকায় পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র এবং বিভিন্ন ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি। গতকাল রবিবার দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর দলের যৌথ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। আগামী এক সপ্তাহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজেদের মতো করে অথবা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ কর্মসূচি তথা বিক্ষোভ মিছিল করবে। কোন সংগঠন কবে কর্মসূচি পালন করবে, সেটা তারা নিজেরা ঠিক করে নেবে।

ভার্চুয়াল বৈঠক এবং যৌথ সভায় দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক ছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিবরা উপস্থিত ছিলেন। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সভাপতিত্ব করেন।

বিএনপির  এক নেতা জানিয়েছেন, ২২ সেপ্টেম্বর জাতীয়তাবাদী যুবদল, ২৩ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দল, ২৪ সেপ্টেম্বর ছাত্রদল পৃথকভাবে এবং ২৫ সেপ্টেম্বর বিএনপি ও তিন অঙ্গসংগঠন ঐক্যবদ্ধভাবে ঢাকাসহ দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবে।

সভায় উপস্থিত এক যুগ্ম মহাসচিব এবং এক সাংগঠনিক সম্পাদক আগামীর সময়কে বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম আরও চাঙ্গা করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

তার ভাষ্য, প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দেওয়ার কারণে চার-পাঁচ দিন দেশের বাইরে থাকবেন। এ অবস্থায় ষড়যন্ত্রকারীরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকবে বিএনপি।

একের পর এক ককটেল বিস্ফোরণ, বাস-ট্রেনে আগুন: গতকাল রবিবার সকাল সোয়া ৭টার দিকে পল্লবী থানাধীন সিরামিক রোডে পার্ক করা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের কয়েকটি আসন পুড়ে যায় বলে জানিয়েছেন পল্লবী থানার ওসি হাসান বাসির। গতকাল দুপুর ১টায় হাইকোর্টের সামনে এবং সোয়া ১টায় শিল্পকলা একাডেমির সামনে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।

রাত সাড়ে ৯টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন লেগে একটি বগি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রাত ৯টা ৩৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ৯টা ৪৬ মিনিটে তারা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন কীভাবে লেগেছে, নাকি এটি নাশকতার ঘটনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন জানিয়েছেন, ট্রেনটি ওয়াশপিটে (ধৌত করার স্থান) ছিল, সেখান থেকেই আগুনের সূত্রপাত। কীভাবে আগুন লেগেছে, তা আমরা এখনো চিহ্নিত করতে পারিনি।

এর আগে গত শনিবার রাত সোয়া ২টায় আজিমপুর মেটানির ওভারব্রিজের নিচে পার্ক করে রাখা ভিআইপি নামের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে আমিনুল ইসলাম শাওন (৪০) নামে এক দুর্বৃত্ত। তাকে হাতেনাতে আটক করে পুলিশে দেন বাসটির স্টাফ ও স্থানীয়রা। এর আগে শনিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর অন্তত ৯টি জায়গায় ১৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আর কাফরুল থানার সামনে ফাঁকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় বিস্ফোরণে এক অটোরিকশাচালক আহত হয়েছেন।

আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার: রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় শনিবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মো. শাহীন বলেছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ভারত থেকে হোয়াটসঅ্যাপ ও ভাইবারের মাধ্যমে সহিংসতার নির্দেশনা দিচ্ছেন। এ ছাড়া হুন্ডির মাধ্যমে অর্থসহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিবি। ডিসি মোল্লা মো. শাহীন আরও বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের ট্রাইব্যুনালে ফাঁসির আদেশে ক্ষুব্ধ হয়ে দলটির নেতারা রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতা সৃষ্টির চেষ্টা করছেন। ঢাকা ছাড়াও গতকাল রাজবাড়ী, গাইবান্ধা ও সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে আরও অনেককে। গতকাল সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে। জনগণ ও সরকার এসব অপতৎপরতায় মোটেও শঙ্কিত নয় এবং দেশবাসী এরই মধ্যে এদের বর্জন ও প্রত্যাখ্যান করেছে।

ককটেলআগুনবিএনপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প