Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

শুধু দুজনকে নিলেই জাতীয় সরকার হয়ে যায় না : সমমনা জোট

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ২২:১৬
শুধু দুজনকে নিলেই জাতীয় সরকার হয়ে যায় না : সমমনা জোট

ছবি: আগামীর সময়

ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্য থেকে কেবল দুজনকে সরকারে নিলেই সেটা জাতীয় সরকার হয়ে যায় না বলে দাবি করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক সৈয়দ নুরুল ইসলাম।

আজ রবিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে ‘ফ্যাসিস্ট হাসিনার পতনের যুগপৎ আন্দোলন থেকে গণঅভ্যুত্থান ও রক্তাক্ত জুলাই-আগস্ট স্মরণ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ দাবি করেন তিনি।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে সমমনা জোটের এই সমন্বয়ক বললেন, ‘আপনি বলেছিলেন, একটি দলও যদি যুগপৎ আন্দোলন করে, তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। রাজপথ থেকে নুরুল হক নুরকে নিয়েছেন, জুলাই আন্দোলন থেকেও প্রতিনিধিত্ব নিয়েছেন। কিন্তু শুধু এই দুজনকে নিলেই জাতীয় সরকার হয় না।’

‘বাংলাদেশের সমমনা দলগুলো মনে করে না যে, এটি জাতীয় সরকার হয়েছে। আপনি জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। কীভাবে করবেন, সেটি আপনাদের বিষয়। কীভাবে সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন, সেটিও আপনাদের ব্যাপার। তবে আমি মনে করি, আপনারা অবশ্যই সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন। নতুন সরকারের বিরুদ্ধে কথা বলা ঠিক নয়। তবে প্রথম শর্তেই তারা ভুল করেছে— জাতীয় সরকার গঠন হয়নি’, যোগ করেন সৈয়দ নুরুল ইসলাম।

সমমনা জোটের মুখপাত্র এস এম শাহাদাত বলেছেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার দীর্ঘদিন ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আর আমরা যারা জাতীয়তাবাদে বিশ্বাসী, তারা ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি। আজ জুলাইয়ের কৃতিত্ব নিয়ে অনেকের নানা বক্তব্য শোনা যায়। প্রকৃতপক্ষে জুলাইয়ের এই সফলতা কোনো একক ব্যক্তি বা একক দলের নয়। এটি ছিল জাতীয়তাবাদী শক্তিসহ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, এনপিপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব রেজোয়ান মোস্তফা এবং এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল।

জাতীয়তাবাদী সমমনা জোট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে