Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

শহীদ মিনারে কেড়ে নেয়া হলো জাপা নেতাদের ফুল

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২১
শেয়ার করুন:
শহীদ মিনারে কেড়ে নেয়া হলো জাপা নেতাদের ফুল

সংগৃহীত ছবি

‛ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা, দলটির কার্যালয়ে হামলা, এমনকি ‛ঘাঁটি’ রংপুরে ভোটে ভরাডুবি- এমন বৈরি পরিবেশের মধ্য দিয়ে যেতে হচ্ছে জাতীয় পার্টিকে। এবার ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার মুখে শহীদ মিনার থেকে ফিরতে হলো দলটিকে।


জাপার বিরুদ্ধে গত দেড় বছরে প্রকাশ্য বিক্ষোভে ছিল জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চব্বিশের অভ্যুত্থানের পক্ষের কয়েকটি সংগঠন। শহীদ মিনারেও দলটিকে বাধা দিয়েছেন এনসিপির নেতাকর্মীরা। ঘটনাটি ঘটেছে কেন্দ্রীয় শহীদ মিনারে গতরাত প্রায় ২টার দিকে।


ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, এনসিপির মহানগর ইউনিটের পেছন পেছন ব্যানার ও ফুলের তোড়া হাতে শহীদ মিনারে ঢুকছিলেন জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মী। ছিলেন না কেন্দ্রীয় কোনো নেতা। শহীদ বেদিতে এনসিপির ফুল দেয়ার পর এগুতে থাকেন জাপা নেতারা।


তাদের ব্যানার দেখেই ‛ভুয়া ভুয়া’ স্লোগান শুরু করেন এনসিপির নেতাকর্মীরা। একপর্যায়ে কেড়ে নেয়া হয় জাপার ব্যানার ও ফুলের তোড়া। তোপের মুখে ফুল ও ব্যানার রেখেই শহীদ মিনার এলাকা ত্যাগ করেন তারা।


চব্বিশের অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের পর থেকেই বেকায়দায় গত সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। একাধিকবার তাদের দলীয় কার্যালয়ে হামলা হয়েছে, দেয়া হয়েছে আগুন। দলটি নিষিদ্ধের দাবিও উঠেছে। এমন পরিস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও জাপার দুর্গ হিসেবে পরিচিত রংপুরের সব আসনে জামায়াত-এনসিপি জোটের কাছে হেরেছে দলটি।


একুশের প্রথম প্রহরে গতরাতে শহীদ মিনারে বাধার মুখে পড়েছেন বিএনপির বিদ্রোহী হয়ে ব্রাক্ষণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত রুমিন ফারহানা। সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ঘটে এ ঘটনা।



প্রত্যক্ষদর্শীর বয়ানে ও ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাত পৌনে ১২টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান রুমিন ফারহানা। ফুল নিয়ে শহীদ বেদীর সামনে কর্মী-সমর্থকদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন তিনি।


এ সময় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা এসে রুমিন ফারহানাকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।


এক পর্যায়ে রুমিন ফারহানার আনা ফুল ছিঁড়ে ফেলেন বিএনপির নেতাকর্মীরা।

এনসিপিশহীদ মিনারজাতীয় পাটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য