Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

গভর্নর নিয়োগ পুনর্বিবেচনার দাবি নাগরিক কোয়ালিশনের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১৮:৪২
গভর্নর নিয়োগ পুনর্বিবেচনার দাবি নাগরিক কোয়ালিশনের

সংগৃহীত ছবি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবসায়ী মোস্তাকুর রহমান। গভর্নর হিসেবে একজন ব্যবসায়ী ও সক্রিয় রাজনীতিককে নিয়োগ দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নাগরিক কোয়ালিশন। সংগঠনটি এই নিয়োগকে স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) হিসেবে অভিহিত করে তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে। একই সঙ্গে বিশেষজ্ঞদের সমন্বয়ে সার্চ কমিটি এবং সংসদীয় কমিটির মাধ্যমে শুনানির ভিত্তিতে নতুন গভর্নর নিয়োগের আহ্বান জানিয়েছে তারা।

রবিবার (১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নাগরিক কোয়ালিশন এ দাবি জানায়। বিবৃতিতে সই করেন নাগরিক কোয়ালিশনের সহসমন্বয়ক ফাহিম মাশরুর।

সংগঠনটির বিবৃতিতে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি সরকার এমন একজনকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে, যাঁর সামষ্টিক অর্থনীতি বা আর্থিক খাত ব্যবস্থাপনাসংক্রান্ত কোনো বিশেষায়িত দক্ষতা নেই। দেশে এই প্রথম কোনো ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান করা হলো, যা আমাদের অর্থনীতির সঙ্গে তুলনীয় অন্য কোনো দেশেও নজিরবিহীন।

নাগরিক কোয়ালিশন মনে করে, নবনিযুক্ত গভর্নর তৈরি পোশাকশিল্প ও আবাসন খাতের মতো প্রভাবশালী ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে কেন্দ্রীয় ব্যাংকের নীতি নির্ধারণে ব্যবসায়ী স্বার্থের প্রতিফলন ঘটার প্রবল শঙ্কা রয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, নবনিযুক্ত গভর্নর নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ বিবেচনায় ৮০ কোটি টাকার বেশি ঋণ পুনঃতফসিল করেছিলেন। এটি আইনগতভাবে সিদ্ধ হলেও কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের মতো সংবেদনশীল পদের জন্য এটি নৈতিকতার মানদণ্ডে প্রশ্নবিদ্ধ।

সংগঠনটি বলছে, বিভিন্ন গণমাধ্যম ও টিআইবির প্রতিবেদন অনুযায়ী, বর্তমান সংসদের বড় অংশই ব্যবসায়ী এবং তাঁদের অনেকেই ঋণগ্রস্ত। এই প্রেক্ষাপটে ক্ষমতাসীন দলের নির্বাচন পরিচালনা কমিটির একজন সক্রিয় সদস্য কীভাবে স্বাধীনভাবে ব্যাংকিং খাতের নেতৃত্ব দেবেন, তা নিয়ে জনমনে সংশয় রয়েছে।

বিবৃতিতে সংগঠনটি আরও জানায় , বিএনপি তার নির্বাচনী ইশতেহারে ব্যাংক খাতের সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার করেছে। স্বার্থের দ্বন্দ্বপুষ্ট ব্যক্তিকে গভর্নর নিয়োগ দেওয়া সেই অঙ্গীকারের সুস্পষ্ট লঙ্ঘন। এই নিয়োগের ফলে কেন্দ্রীয় ব্যাংক আবারও বিগত কর্তৃত্ববাদী আমলের মতো প্রভাবশালী ব্যবসায়ী লবির হাতিয়ারে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বে।

বর্তমান গভর্নর নিয়োগের সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনা করার দাবি করেছে সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার নাগরিকদের এই প্ল্যাটফর্ম।

গভর্নরনিয়োগ বাতিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে