Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

প্যারিসে ‘জুলাই ডায়লগ’

সংস্কার ও ঐক্যের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান

ফ্রান্স প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ২১:০১
সংস্কার ও ঐক্যের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান

সংগৃহীত ছবি

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাঠামোগত সংস্কার ও ঐক্যের ওপর গুরুত্ব দিয়েছেন প্যারিসে অনুষ্ঠিত ‘জুলাই ডায়লগ ২০২৬’-এ অংশ নেওয়া বক্তারা। জুলাইয়ের অর্জন সংহত করতে আন্দোলনের শক্তিগুলোর মধ্যে কার্যকর ঐক্য গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন তারা।

জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) উদ্যোগে শুক্রবার ‘জুলাই ডায়লগ ২০২৬: স্মৃতি, সংস্কার ও ভবিষ্যৎ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। বৃহত্তর প্যারিসের পন্তা এলাকার একটি অভিজাত হোটেলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন অনলাইন অ্যাক্টিভিস্ট ডা. পিনাকী ভট্টাচার্য, ডেইলি ওয়াদার সম্পাদক ও সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম।

অনুষ্ঠানে জুলাইয়ের স্বপ্ন এখনো অধরা রয়েছে বলে উল্লেখ করেন সাদিক কায়েম। তার মতে, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই সেই স্বপ্ন পূরণ করতে হবে।

আর উন্নত বিশ্বের মতো নাগরিক সুবিধা বাংলাদেশের মানুষের জন্য নিশ্চিত না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানান হাসনাত আবদুল্লাহ। কাঠামোগত সংস্কারই জুলাইয়ের মূল লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

স্থানীয় নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে : নাহিদ ইসলাম

১৪ আগস্ট ২০২৬

পতিত ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও বিদেশে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে ঐক্য আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, ‘এর মাধ্যমে বাংলাদেশবিরোধী কার্যক্রম পরিচালনার সুযোগ বন্ধ করতে হবে।’

জুলাই আন্দোলনে প্রবাসী বাংলাদেশিদের ঐতিহাসিক ভূমিকা ছিল বলে উল্লেখ করেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম। ফ্রান্সপ্রবাসীরাও আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একই সঙ্গে ফরাসি গণমাধ্যমে আন্দোলনের খবর প্রচারও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে জানান তিনি।

বর্তমানে বিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে নানা সমস্যা দেখা দিয়েছে বলে উল্লেখ করেন ডা. পিনাকী ভট্টাচার্য। তার ভাষায়, বিএনপি যত দুর্বল শাসনব্যবস্থা উপহার দেবে, পতিত ফ্যাসিবাদী শক্তি তত বেশি ‘আগেই ভালো ছিলাম’ বলার সুযোগ পাবে। জুলাইয়ের অর্জন সংহত করতে আন্দোলনের শক্তিগুলোর মধ্যে কার্যকর ঐক্যের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

এফবিজেএ সমন্বয়ক ও দৈনিক নয়াদিগন্তের ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ মাহবুব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের মুখপাত্র ও ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ-মুখপাত্র ও কালের কণ্ঠের ফ্রান্স প্রতিনিধি তানভীর আহমেদ তোহা।

অনুষ্ঠানে কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল খায়ের লস্কর, কাজী আবদুল্লাহ আল মামুন, এম এ মান্নান আজাদ, জুনেদ আহমেদ, মনোয়ার পাটোয়ারী, কাউসার আহমেদ, ফারুক আহমেদ, কবি সোহেল আহমেদ, অ্যাক্টিভিস্ট আজিমুল হক খান, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, সাকিব সিদ্দিকী, মোহাম্মদ আরিফ ও ব্যবসায়ী শহিদুল ইসলামসহ অনেকে।

এফবিজেএর সদস্যদের মধ্যে আলোচনায় অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও মানবাধিকার কর্মী সরদার হাসান ইলিয়াছ তানিম, ডেইলি সানের ফ্রান্স প্রতিনিধি মুমিন আনসারী, বাংলা ভিশনের ফ্রান্স প্রতিনিধি ইয়াসির আরাফাত, কালবেলার ফ্রান্স প্রতিনিধি মামুন মাহিন, পিএনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট সাইফুল ইসলাম, লেখক হাবিবুল্লাহ ফাহাদ এবং ফ্রিল্যান্স সাংবাদিক আবদুল্লাহ আল মামুন।

সংস্কারজুলাই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!