Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

১৫ আগস্টের কর্মসূচি ঘিরে বাংলাদেশ জাসদ কার্যালয়ে পুলিশ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১৭:৫৬
শেয়ার করুন:
১৫ আগস্টের কর্মসূচি ঘিরে বাংলাদেশ জাসদ কার্যালয়ে পুলিশ

সংগৃহীত ছবি

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে তোপখানা রোডে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি দিয়েছিল বাংলাদেশ জাসদ। কিন্তু পুলিশের বাধায় তা পালন করতে পারছেন না বলে দলটির নেতাদের অভিযোগ।

বাংলাদেশ জাসদের নেতারা বলেছেন, পুলিশ তাদের কার্যালয়ে অবস্থান নিয়ে আছে। অফিস সহায়ককেও ধরে নিয়ে গেছে। কাউকে ঢুকতে দিচ্ছে না।

শনিবার ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বার্ষিকী। প্রতি বছর ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে মাল্যদান করে আসছে বাংলাদেশ জাসদ। এবারও দিনটিতে ঢাকার তোপখানা সড়কে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সে কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয় বলে জানালেন দলটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।

তিনি সাংবাদিকদের বলছিলেন, সকাল ৮টা থেকেই পুলিশ কার্যালয়ে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করতে দেবে না বলে জানায়।

নাজমুল হক অভিযোগ করেন, দলীয় কার্যালয়ে পুলিশের অবস্থানের ছবি তোলায় অফিস সহায়ককেও ধরে নিয়ে গেছে পুলিশ সদস্যরা।

তিনি জানান, কার্যালয়ের দুটি কক্ষে পুলিশ অবস্থান নিয়ে আছে। সেখানে দলের দুই নেতা মোশতাক হোসেন ও গৌতম শীল অবস্থান করছেন। অন্যরা কার্যালয়ে ঢুকতে পারছেন না।

এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর ১৫ আগস্ট সরকারিভাবে পালিত হচ্ছে না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকেও কোনো কর্মসূচি পালন করতে দিচ্ছে না পুলিশ।

এ দিন সকালে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে গিয়ে অন্তত তিনজন পুলিশের হাতে গ্রেপ্তার হন।

বাংলাদেশ জাসদ১৫ আগস্টপুলিশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য