Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

ভোটকেন্দ্র দখলের আশঙ্কায় সিলেট বিএনপি নেতারা

agamir somoy
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০২
ভোটকেন্দ্র দখলের আশঙ্কায় সিলেট বিএনপি নেতারা

সংগৃহীত ছবি

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই যেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ আরো তীব্র হচ্ছে। এবার ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা।


আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সিলেট-১ আসনের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তারা।


বিএনপি নেতাদের দাবি, জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করতে একটি বিশেষ রাজনৈতিক দল নগর ও সদর উপজেলার কয়েকটি কেন্দ্রে বেআইনিভাবে প্রভাব বিস্তার এবং সশস্ত্র মহড়ার প্রস্তুতি নিচ্ছে। তারা ছবি সংযুক্ত ভোটার তালিকা হাতে নিয়ে ভোটারদের প্রভাবিত করছে, যে তালিকা নির্বাচন কমিশনের হেফাজতে থাকার কথা।


এ বিষয়ে তথ্য-প্রমাণসহ রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তারা। সংবাদ সম্মেলনে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেটের বিভিন্ন আসনের প্রার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছড়ানো হচ্ছে।


তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণায় শিশু-কিশোরদের ব্যবহার করা হচ্ছে এবং প্রকাশ্য জনসভায় ধর্মকে কাজে লাগিয়ে বেহেশতের প্রলোভন দেখিয়ে ভোট প্রার্থনা করা হচ্ছে, যা স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। তিনি আরও বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল নগরী ও সদর উপজেলার একাধিক কেন্দ্রে নিজেদের পক্ষে ফল নিশ্চিত করতে কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে বলে বিএনপি জানতে পেরেছে।


যেসব কেন্দ্রে বেআইনিভাবে প্রভাব বিস্তার ও সশস্ত্র মহড়ার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা হতে পারে, সেসব কেন্দ্রের তালিকা প্রশাসনের কাছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রার্থী ব্যাপকভাবে অর্থের মাধ্যমে ভোট কেনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


এ সংক্রান্ত প্রমাণ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে বলে বিএনপি নেতারা দাবি করেন। পাশাপাশি একটি মহল দেশকে অস্থিতিশীল করতে নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং এ লক্ষ্যে কিছু ভোটারকে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্রঋণ ও কুটির শিল্প বিষয়ক সহ-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, আব্দুল কাইয়ুম জালালী পংকি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল আহাদ খান জামালসহ জেলা ও মহানগর বিএনপি এবং বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

ইসিবিএনপিসিলেট জেলাসাংবাদিক সম্মেলনজেলা শহর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    গণমাধ্যমে ছবি ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!