Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজনীতি

বিরোধী দলের ঘোষণা

রবিবারের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলন

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১৪:১৪
রবিবারের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলন

সংগৃহীত ছবি

রবিবারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের উদ্যোগ চেয়ে সরকারকে আল্টিমেটাম দিয়েছে সংসদীয় বিরোধী দল। দাবি মানা না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার দুপুরে সংবাদ সম্মেলন ডাকে বিরোধী দল। সেখানে জোটের সমন্বয়ক জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ এই ঘোষণা দেন।

‘আমরা আজকে বৈঠক থেকে এই সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল যদি সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য অধিবেশন না ডাকে, তাহলে আমরা রাজপথে যেতে বাধ্য হব। শীর্ষ নেতারা বৈঠক ডেকে কর্মসূচি দেবেন’- হুঁশিয়ার করলেন এই নেতা। 

সেই বৈঠক কবে- এ প্রশ্নে হামিদুর রহমানের জবাব, ‘ঈদের আগে আর পরে নিয়ে তো একটা ইতিহাস আছে। আজকে এদিকে যেতে চাই না... আমাদের অনেক নেতা ওমরায় গেছেন। ঈদের আগে বসার সুযোগ হচ্ছে না। মার্চের ২৮ তারিখ শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক হওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।’

‘একই দিনে দুটো নির্বাচন হয়েছে। হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে। সরকারের দায়িত্ব এটা বাস্তবায়ন করা। ভোট দুটো অনুযায়ী দুইটি সাধারণ অধিবেশন ডাকার নিয়ম, কিন্তু ডেকেছে একটি। বিএনপির সদস্যরা সংবিধান সংস্কারের শপথ নেয়নি। অথচ তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে, একইদিনে গণভোটও চেয়েছেন, গণভোটের পক্ষে হ্যাঁ ভোট চেয়েছেন, শেষে এসে মানলেন না-এটা জাতির সঙ্গে প্রতারণা’- মন্তব্য বিরোধী জোটের লিয়াজোঁ কমিটির সমন্বয়কের।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ীরা গেল ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেন। তবে সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে অন্তর্ভুক্ত নেই জানিয়ে বিএনপির নির্বাচিতরা এ শপথ থেকে বিরত থাকেন।

প্রথমে এর প্রতিবাদে কোনো শপথ না নেওয়ার সিদ্ধান্ত জানায় বিরোধী জোট। পরে অবশ্য সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন জোটের নির্বাচিতরা।

বৃহস্পতিবার শুরু হয়েছে নতুন সংসদ। রবিবার বসছে মুলতবি অধিবেশন।

জামায়াতে ইসলামীআন্দোলনসংবিধান সংস্কার পরিষদবিরোধী দল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise