Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

যুবদলে যুক্ত হচ্ছেন আরও ৫০ নেতা, পদ পাচ্ছেন পদবঞ্চিতরা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ২৩:১৩
শেয়ার করুন:
যুবদলে যুক্ত হচ্ছেন আরও ৫০ নেতা, পদ পাচ্ছেন পদবঞ্চিতরা

গ্রাফিকস: আগামীর সময়

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে নতুন করে আরও ৫০ জনকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর মধ্যে বিভাগীয় সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকের ৩০টি পদ রয়েছে। এতে পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিত অন্তত ২০ জন নেতার পদ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কমিটিতে নতুন ৫০ জন যুক্ত হলে যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্যসংখ্যা দাঁড়াবে ২০১ জনে।

আংশিক কমিটি ঘোষণার প্রায় দুই বছর পর গত ৪ জুন যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেয় বিএনপি। এর আগে ২০২৪ সালের ৯ জুলাই আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে যুবদলের ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত নেতারা আন্দোলনে নামেন। নিজেদের ‘রাজপথের পরীক্ষিত, জেল-জুলুমের শিকার ও যোগ্যতাসম্পন্ন’ উল্লেখ করে কমিটিতে অন্তর্ভুক্তির দাবি জানান তারা। এ দাবিতে গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয় এবং নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরাবর স্মারকলিপিও দেন তারা।

এ অবস্থায় গত ৫ জুলাই যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ণাঙ্গ কমিটির আকার ছোট রাখার দলীয় বাধ্যবাধকতার কারণে যোগ্যতাসম্পন্ন সবাইকে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এটা একটা রূঢ় বাস্তবতা।’ বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক দলের হাইকমান্ডের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন এবং ইতিবাচক ফলাফলের অপেক্ষায় রয়েছেন।

এদিকে জুলাই গণঅভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার কর্মসূচি ঘোষণা করেছেন। এ ঘোষণাকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানী ঢাকা, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এসব অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির পাশাপাশি দলটির প্রধান অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলও রাজপথে সক্রিয় রয়েছে বলে জানান নেতাকর্মীরা।

আরও পড়ুন

আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকা জেলা যুবদলের মিছিল

২৯ নভেম্বর ২০২৬

এমন প্রেক্ষাপটে শনিবার (২৮ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা করেছেন সংগঠনের সাংগঠনিক অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমান। গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

সভায় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না সংগঠনের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির আকার ছোট করার কারণে যোগ্যতাসম্পন্ন সবাইকে অন্তর্ভুক্ত করা সম্ভব না হওয়ার বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটিতে বিভাগীয় সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক পদ না থাকায় বিভাগীয় পর্যায়ে কর্মসূচি বাস্তবায়ন এবং সঠিক তথ্যপ্রাপ্তিতে বিঘ্ন ঘটছে বলে জানান তিনি।

বিগত কমিটিতে এসব পদ থাকার কথা উল্লেখ করে মুন্না বলেন, কেন্দ্রীয় কমিটিতে বিভাগীয় এসব পদ পূরণ করা সম্ভব হলে তৃণমূল পর্যায়ে মনিটরিংয়ের মাধ্যমে কেন্দ্রঘোষিত সব কর্মসূচি সুচারুভাবে বাস্তবায়ন করা যাবে। এতে সংগঠন আরও গতিশীল ও শক্তিশালী হবে।

এ লক্ষ্যে বিভাগীয় সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকের ৩০টি পদসহ কেন্দ্রীয় কমিটিতে আরও ৫০ জনকে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান যুবদল সভাপতি। সভায় উপস্থিত একাধিক নেতার ভাষ্য, এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন তারেক রহমান।

এ সভায় যুবদল নেতাদের জনকল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরারও নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অতীতের বিভিন্ন অপকর্ম, সাম্প্রতিক নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সচেতন করার পাশাপাশি ফ্যাসিবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার নির্দেশ দেন তিনি। ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের পাশে থাকার কথাও বলেন তারেক রহমান।

যুবদলকেন্দ্রীয় কমিটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত