Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

আবারও কি মুখোমুখি হচ্ছেন আসিফ-ইশরাক?

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৯
শেয়ার করুন:
আবারও কি মুখোমুখি হচ্ছেন আসিফ-ইশরাক?

ফাইল ছবি

বর্তমান সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেন তিনি।

পোস্টে ইশরাক লেখেন—‘ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাআল্লাহ।’

সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত হন ইশরাক। পরে তাকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

এদিকে জাতীয় নির্বাচন শেষ হওয়ার পরপরই সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে আলোচনা শুরু হয়েছে। গত সপ্তাহে নির্বাচন কমিশন ঈদের পর সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে ইঙ্গিত দেয়। এ পরিস্থিতির মধ্যেই আজ সোমবার ঢাকার দুটিসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। প্রশাসকেরা সকলেই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা।

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচনের জন্য দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করা হওয়ার কথা শোনা যাচ্ছে। ইশরাক হোসেনের পোস্টের পর এখন আলোচনা শুরু হয়েছে, তবে কি আবারও মুখোমুখি হতে যাচ্ছেন আসিফ ও ইশরাক?

ইশরাক হোসেন এর আগেও মেয়র নির্বাচন করেছেন। ২০২০ সালে অনুষ্ঠিত সেই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস নির্বাচিত হন। অবশ্য সেই নির্বাচন নিয়ে শুরু থেকেই নানা অনিয়মের অভিযোগ উঠেছিল। তাপস নির্বাচিত হওয়ার পর ইশরাক সেই ফল প্রত্যাখ্যান করে আদালতে মামলাও করেছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্য অনেক আওয়ামী লীগ নেতার মতো তাপসও দেশ ছেড়ে পালিয়ে যান। সে সময় মেয়র পদও শূন্য ঘোষণা করা হয়। পরে আদালত এক রায়ের মাধ্যমে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। এ অনুযায়ী গেজেটও প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে শেষ পর্যন্ত আইনি জটিলতায় মেয়র হিসেবে দায়িত্ব শুরু করতে পারেননি ইশরাক।

সে সময় ইশরাকের সঙ্গে তৎকালীন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়।

তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ থেকে অংশ নেওয়ার জোর আলোচনায় থাকলেও শেষ পর্যায়ে এসে অংশ নেননি আসিফ মাহমুদ। পরবর্তীতে আসিফ মাহমুদ এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

বিএনপিএনসিপিআসিফ মাহমুদঢাকা সিটি করপোরেশনইশরাক হোসেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন