Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

বিরোধী দলের সঙ্গে দূরত্বের সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ : নুর

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ২০:০৮
শেয়ার করুন:
বিরোধী দলের সঙ্গে দূরত্বের সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ : নুর

ছবি: আগামীর সময়

বিরোধী দলের অকারণে ও অপ্রয়োজনীয় বিরোধিতার জন্য নিজেদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। এর সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ। এমন মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

আজ মঙ্গলবার বিকালে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মনসুর থিয়েটারে ‘পতিত ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইয়ের ঐক্যবদ্ধ ছাত্রসমাজ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনার সভার আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ।

প্রতিমন্ত্রী নুর বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের আগে সবাই এক পক্ষ ছিল। এখন সরকার ও বিরোধী দল থাকলেও তাদের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যেন শালীনতার সীমা অতিক্রম না করে। অপ্রয়োজনীয় বিরোধিতার মাধ্যমে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে ফ্যাসিবাদকে ফিরে আসার সুযোগ দেওয়া ঠিক হবে না।

নুরুল হক বলেন, ‘হাসিনা থাকতে আমরা সবাই এক পক্ষ ছিলাম। এখন যেহেতু হাসিনা নাই, একটা প্রতিপক্ষ তো থাকবেই। খেলার মাঠে যদি প্রতিপক্ষ না থাকে, তাহলে একা তো আমি খেলতে পারব না। কিন্তু সেটা একটা সীমার মধ্যে, শালীনতার মধ্যে থাকুক। আজকে বিরোধী দল অকারণে, অপ্রয়োজনে বিরোধিতা করে নিজেদের মধ্যে গ্যাপ তৈরি করে ফ্যাসিবাদকে ডেকে আনছে। এটা ঠিক হবে না।’

তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি সাময়িকভাবে আপসের বার্তা দিয়ে বিরোধী দলকে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখাতে পারে। কিন্তু এ ধরনের প্রলোভন শেষ পর্যন্ত ভয়ংকর বিপর্যয় ডেকে আনবে। অতীতেও এমন পরিস্থিতির সুযোগ নিয়ে ফ্যাসিবাদী শক্তি লাভবান হয়েছে।

আরও পড়ুন

নাহিদকে লন্ডনে নিয়ে আ. লীগের হাতে মার খাওয়ালো জামায়াত জোট : রাশেদ খাঁন

১৭ নভেম্বর ২০২৬

বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করে নুর বলেন, সরকার নিজস্ব সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। চলতি বছরের মধ্যে প্রায় সাড়ে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা অল্প সময়ে একটি ব্যতিক্রমী ঘটনা। অথচ বিরোধী দল গাড়িবহর নিয়ে জ্বালানিবিরোধী বক্তব্য দিচ্ছে। একদিকে সরকার জ্বালানি খরচ কমানোর চেষ্টা করছে, অন্যদিকে হাজার হাজার লিটার তেল খরচ করে লং মার্চ করা হচ্ছে। এ ধরনের কর্মসূচি কতটা যৌক্তিক, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার পেছনে ভারতের সমর্থন ছিল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদ বাংলাদেশে স্থায়ী হওয়ার পেছনে শুধু দেশের অভ্যন্তরীণ সমর্থন ছিল না; প্রতিবেশী রাষ্ট্র ভারতের মদদ ও সমর্থনও ছিল। বর্তমানে ফ্যাসিবাদী শক্তির যে বিচ্ছিন্ন আস্ফালন দেখা যাচ্ছে, এর পেছনেও তাদের নীরব সমর্থন রয়েছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, জুলাইয়ে হাজারো মানুষের রক্তের বিনিময়ে দেশকে নতুন করে গড়ার যে সুযোগ তৈরি হয়েছে, সেই রক্তের সঙ্গে বেইমানি করে ফ্যাসিবাদকে আবার জায়গা করে দেওয়ার কোনো প্রশ্নই আসে না।

গোপালগঞ্জে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে নুরুল হক বলেন, আওয়ামী লীগের আমলে ফেনী, লক্ষ্মীপুর, সাতক্ষীরাসহ বিভিন্ন অঞ্চলে বিরোধী মতের মানুষের ওপর যে নির্যাতন চালানো হয়েছিল, তার ১০ ভাগের এক ভাগও যদি সরকার গোপালগঞ্জে প্রয়োগ করত, তাহলে সেখানকার পরিস্থিতি বরফের মতো শীতল হয়ে যেত।

আরও পড়ুন

লন্ডনে মারামারি : নাহিদের ক্ষোভ বিএনপির ওপরও

১৭ নভেম্বর ২০২৬

তিনি বলেন, সরকার চাচ্ছে না ফ্যাসিবাদী শক্তির প্রতি মানুষের সহানুভূতি তৈরি হোক। এ কারণে সরকার এখনই কঠোর অবস্থানে যাচ্ছে না। তবে পরিস্থিতি সীমা অতিক্রম করলে সরকার কঠোর পদক্ষেপ নিতে পারে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক।

সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত আরিফ, বাংলাদেশ ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্স, ইসলামী ছাত্র আন্দোলনের সহসভাপতি খায়রুল আহসান মারজান, ছাত্র ফোরামের আহ্বায়ক রিয়াদ হোসেন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের সভাপতি মো. মাসুদ রানা জুয়েল এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মাহির শাহরিয়ার রেজা।

নুরুল হক নুরবিরোধী দলআওয়ামী লীগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত