Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

জ্বালানি সংকটে সরকারের ‘লুকোচুরি’, বসুন্ধরাকেও দায়ী করল এবি পার্টি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১৯:৫৮
জ্বালানি সংকটে সরকারের ‘লুকোচুরি’, বসুন্ধরাকেও দায়ী করল এবি পার্টি

বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে ‘লুকোচুরি’র অভিযোগের পাশাপাশি জ্বালানি খাতের বর্তমান সংকটের জন্য বসুন্ধরা গ্রুপকেও দায়ী করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ।

শনিবার রাজধানীর এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফুয়াদ বলেন, “বিদ্যুৎ ও গ্যাস নিয়ে সরকার জনগণের সঙ্গে লুকোচুরি খেলা খেলছে।” তার অভিযোগ, জ্বালানি সরবরাহ ও সংকটের প্রকৃত পরিস্থিতি জনগণের সামনে স্পষ্ট করা হচ্ছে না।

ফুয়াদের বলছেন, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সিদ্ধান্ত ও ব্যবস্থাপনায় বসুন্ধরা গ্রুপের ভূমিকা নিয়েও গুরুতর প্রশ্ন রয়েছে। তিনি এ বিষয়ে সরকারের কাছে স্বচ্ছ ব্যাখ্যা এবং জবাবদিহি দাবি করেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, দেশের নিজস্ব গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে যথাযথ গুরুত্ব না দিয়ে আমদানিনির্ভরতার দিকে এগিয়ে গেলে দীর্ঘমেয়াদে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।

ফুয়াদের মতে, জ্বালানি খাতের সংকট শুধু বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের বিষয় নয়; এর প্রভাব পড়ছে শিল্প উৎপাদন, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর। তিনি বিদ্যুৎ ও গ্যাস খাতের বর্তমান পরিস্থিতি, সরবরাহ ব্যবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের ভূমিকা তদন্ত ও জবাবদিহির আওতায় আনার দাবি জানান।

আরও পড়ুন

বাসভবনের প্রদর্শনীতে শেখ মুজিবের ছবি কেন? যা বলছেন জামায়াতের আমির

০৮ আগস্ট ২০২৬

তার ভাষ্য, জ্বালানি খাতে সরকারের নীতি ও সিদ্ধান্ত গ্রহণে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও জনসম্পৃক্ততা প্রয়োজন। বিশেষ করে বিদ্যুৎ ও গ্যাসের ভবিষ্যৎ সরবরাহ, সংকট মোকাবিলা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা জনগণের সামনে পরিষ্কারভাবে তুলে ধরার দাবি জানান তিনি।

তার মতে, জ্বালানি সংকট শুধু বিদ্যুৎ বা গ্যাস সরবরাহের বিষয় নয়; এর সঙ্গে সরাসরি যুক্ত দেশের অর্থনীতি, শিল্প উৎপাদন, বিনিয়োগ ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়। তিনি বিদ্যুৎ ও গ্যাস খাতের বর্তমান পরিস্থিতি এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরার আহ্বান জানান।

সংবাদ সম্মেলন থেকে বিদ্যুৎ ও গ্যাস খাতের বর্তমান পরিস্থিতি, সংকট মোকাবিলার কৌশল এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের সামনে স্পষ্ট ও স্বচ্ছভাবে প্রকাশের আহ্বান জানানো হয়।

দলটির পক্ষ থেকে দেশীয় কয়লা ও গ্যাসের পরিবেশসম্মত ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি সৌর, বায়ু ও জলবিদ্যুতের সম্ভাবনা কাজে লাগানোর দাবি জানানো হয়। বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে ১০ থেকে ২০ হাজার মেগাওয়াট উৎপাদনের সম্ভাবনা কাজে লাগানোর উদ্যোগ নেওয়ার কথা বলা হয়। চা শিল্পসহ বেসরকারি খাতের নিজস্ব বিনিয়োগে বৃহৎ পরিসরে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাবও বিবেচনার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন এ বি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ, উপস্থিত ছিলেন দলের সিনিয়র সহসভাপতি প্রফেসর ড. মেজর অবঃ আব্দুল ওহাব মিনার, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মামুন সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এবি পার্টিব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদব্যারিস্টার ফুয়াদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট