মধু পূর্ণিমা
রনি দে, চট্টগ্রাম

মধু পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের একটি তাৎপর্যপূর্ণ ধর্মীয় উৎসব। এ উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রদীপ প্রজ্বালন ও মধু দানের মধ্য দিয়ে অন্ধকার থেকে আলো, অজ্ঞতা থেকে জ্ঞান এবং অশান্তি থেকে শান্তির পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মৈত্রী, করুণা, প্রজ্ঞা ও মানবিকতার আলোয় জীবন ও সমাজ আলোকিত হোক—এমন প্রার্থনা ও প্রত্যাশায় পালিত হয় মধু পূর্ণিমা। উৎসব উপলক্ষে চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহারে প্রদীপ প্রজ্বালনসহ নানা ধর্মীয় আচার পালন করেন পুণ্যার্থীরা। ছবিটি বিকালে তোলা।
১

বৌদ্ধ বিহারে মোমবাতি ও ধূপকাঠি জ্বালাচ্ছেন এক পুণ্যার্থী নারী।
২

বৌদ্ধ বিহারের বোধিবৃক্ষের সামনে জল ঢালছেন দুই পুণ্যার্থী নারী।
৩

বুদ্ধের প্রতিকৃতির সামনে পাত্রে সাজিয়ে রাখা হয়েছে ফুল ও জ্বালানো মোমবাতি।
৪

বৌদ্ধ বিহারে ভক্তিভরে প্রণাম করছেন পুণ্যার্থীরা।
৫

মধু পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ বিহারে প্রদীপ জ্বালাচ্ছেন পুণ্যার্থীরা।
৬

পাত্রে সাজিয়ে রাখা হয়েছে গাঁদা ফুল।
৭

মধু পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ বিহারে আসা লোকজন মধুসহ বিভিন্ন সামগ্রী কিনতে ব্যস্ত।
৮

ভক্তিভরে প্রদীপ জ্বালাচ্ছেন দুই নারী পুণ্যার্থী।
৯

প্রদীপের পাশাপাশি ধূপকাঠি জ্বালিয়ে মনোবাঞ্ছা পূরণের প্রার্থনা করছেন বিহারে আসা পুণ্যার্থীরা।
১০




